বাংলাখবর
স্বর্ণের দামে বড় পতনের ইঙ্গিত, কমছে দাম
বাংলা খবর ঢাকা : এই দাম গত কয়েক সপ্তাহের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। অথচ মাসখানেক আগেও ধারণা করা হচ্ছিল ২২ ক্যারেট স্বর্ণ ৪০০ দিরহামের গণ্ডি ছাড়িয়ে যাবে। এখন বাজার স্থিতিশীল হলেও বিশ্লেষকরা বলছেন, এটা হতে পারে বড় পতনের শুরু।
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ভবিষ্যতে সুদের হার কমানো নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে। ফলে বিশ্ববাজারে বিনিয়োগকারীরা স্বর্ণ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। কারণ সুদের হার বাড়লে, স্বর্ণ কম আকর্ষণীয় হয়ে ওঠে।
বর্তমানে স্পট গোল্ডের প্রতি আউন্স দাম দাঁড়িয়েছে ৩ হাজার ৩৫০ ডলার, যা আজকের হিসাব অনুযায়ী ০.৫ শতাংশ কমেছে। অন্যদিকে, প্লাটিনামের দাম এক দশকের সর্বোচ্চ স্পর্শ করার পর আবার কিছুটা হোঁচট খেয়েছে।
বিশ্বখ্যাত বিনিয়োগ সিটি ব্যাংক জানিয়েছে, ২০২৫ সালের দ্বিতীয়ার্ধ থেকে ২০২৬ সালের শুরুর দিকে স্বর্ণের দাম ২০ শতাংশ পর্যন্ত কমতে পারে। তাদের মতে, দাম ৩ হাজার ডলারের নিচে নেমে যেতে পারে, যা গত কয়েক বছরের তুলনায় বড় ধস।
এর প্রভাব পড়তে পারে দুবাইয়ের বাজারেও। তখন ২২ ক্যারেট স্বর্ণের দাম ৩০০ দিরহামের নিচে নামার আশঙ্কা রয়েছে।
দুবাইয়ের এক খুচরা বিক্রেতা বলেন, ‘এই প্রথম কোনো বড় ব্যাংক বলছে স্বর্ণের দাম বেশি হয়ে গেছে। সবাই ভাবছিল, ২০২৫ সালের শেষে দাম ৩ হাজার ৮০০ ডলার হবে। এখন শুনছি উল্টো কথা।’
দাম আরও কমলে গহনার বাজারে ভিড় বাড়বে বলেই মনে করছেন ব্যবসায়ীরা। বিশেষ করে বিয়ে ও উৎসবের মৌসুমে ক্রয়ক্ষমতা বাড়বে। ক্রেতারা এখন অপেক্ষায় আছেন, দাম আরও কমার। অনেকেই ভাবছেন, এই কি তবে স্বর্ণের ‘গোল্ডেন সুযোগ’?
স্বর্ণের বাজারে এখনো অস্থিরতা রয়ে গেছে। তবে বিশ্লেষকরা বলছেন, যারা ধৈর্য ধরবেন, তারা ভবিষ্যতে আরও কম দামে গহনা কেনার সুযোগ পেতে পারেন। এখন সিদ্ধান্তটা ক্রেতাদের, কিনবেন, না কি আরও অপেক্ষা করবেন?
এই বিভাগের আরও খবর
বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ
বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ
বিশ্ববাজারে সোনা-রুপার দামে পতন
বিশ্ববাজারে সোনা-রুপার দামে পতন
মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি
মহেশখালীতে কারিগরি ত্রুটি, এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল
সিঙ্গাপুর থেকে আমদানি হচ্ছে এক কার্গো এলএনজি
সিঙ্গাপুর থেকে আমদানি হচ্ছে এক কার্গো এলএনজি
২৫ দিনে এল ২৭ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স
২৫ দিনে এল ২৭ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স
নতুন মার্কিন শুল্কে বাংলাদেশের সামনে সুবর্ণ সুযোগ
নতুন মার্কিন শুল্কে বাংলাদেশের সামনে সুবর্ণ সুযোগ
সেঞ্চুরি হাঁকিয়েছে বেশিরভাগ সবজি, কাঁচা মরিচের কেজি ২৮০
সেঞ্চুরি হাঁকিয়েছে বেশিরভাগ সবজি, কাঁচা মরিচের কেজি ২৮০
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
২ দিনের সফরে ঢাকায় আইএলওর মহাপরিচালক গিলবার্ট হোংবো
২ দিনের সফরে ঢাকায় আইএলওর মহাপরিচালক গিলবার্ট হোংবো
বৃষ্টির প্রভাবে চড়া সবজির বাজার, ক্রেতাদের দীর্ঘশ্বাস
বৃষ্টির প্রভাবে চড়া সবজির বাজার, ক্রেতাদের দীর্ঘশ্বাস
বিশ্ব অর্থনীতিতে মন্দার মাঝে আশার আলো দেখাচ্ছে এআই
বিশ্ব অর্থনীতিতে মন্দার মাঝে আশার আলো দেখাচ্ছে এআই