বাংলাখবর
স্পেশাল অলিম্পিকে স্বর্ণ জিতলো বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের অ্যাথলেটদের কখনো অলিম্পিক গেমসের পদক ধরার সৌভাগ্য হয়নি। কিন্তু বাংলাদেশের ঝুড়িতে স্পেশাল অলিম্পিকের অনেক পদকই রয়েছে। মূল অলিম্পিকের মতো স্পেশাল অলিম্পিকেও রয়েছে সামার-উইন্টার এর দুই সিজন। এবার ইতালির তুরিনে শীতকালীন স্পেশাল অলিম্পিকের সিজনের গেমসে বাংলাদেশ নারী ফ্লোরবল দল স্বর্ণ জিতেছে। গত আসরেও বাংলাদেশ এই ইভেন্টে স্বর্ণ জিতেছিল।
শনিবার (১৫ মার্চ) ফাইনালে বাংলাদেশ ৪-২ গোলে ইউক্রেনকে হারায়। এর আগে গতকাল বাংলাদেশ সেমিফাইনালে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোকে হারিয়েছিল। ফাইনাল ম্যাচে লড়াই হলেও বাংলাদেশের নারীদের দুর্দান্ত আধিপত্য ছিল।
ফাইনালে অধিনায়ক স্বর্ণা, ফাতেমা, তাবাল্লিন ও ফাবিয়া একটি করে গোল করেন। ফ্লোরবল এই দলটির কোচ জাহিদ হোসেন রাজু। তিনি বিকেএসপির হকি কোচ। এই দলের দলনেতা হলেন সাবেক ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন শেখ আবুল হাশেম। আর উপ দলনেতা আরেক জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও সংগঠক কামরুন্নাহার ডানা।
বিশেষ চাহিদা সম্পন্নদের কথা মাথায় রেখে দুই ধরনের অলিম্পিক গেমস আয়োজন করে হয়। যারা শারীরিকভাবে প্রতিবন্ধক তারা প্যারা অলিম্পিক আর যারা মানসিকভাবে তারা স্পেশাল অলিম্পিকে অংশগ্রহণ করেন। বাংলাদেশের সফলতা মূলত স্পেশাল অলিম্পিকেই। সামার স্পেশাল অলিম্পিকে বাংলাদেশ প্রতি আসরে অসংখ্য পদক জয়লাভ করে। উইন্টার স্পেশাল অলিম্পিক গেমসে প্রায় সকল খেলা শীত প্রধান দেশের উপযোগী। শুধু ফ্লোরবলই অনেকটা হকির মতো ইনডোরে হয়। বাংলাদেশ শুধু এতেই অংশগ্রহণ করে।
এই বিভাগের আরও খবর
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়