বাংলাখবর
সাত গোলের ম্যাচে ১৬ বছরেই বার্সার হয়ে ইতিহাস লামিনের
স্পোর্টস ডেস্ক : বার্সলোনা-ভিয়ারিয়াল ম্যাচ মানেই যেনো গোলের নিশ্চয়তা। গতকাল হলো সাত গোলের উৎসব। রোমাঞ্চকর লড়াইটা বার্সেলোনা জিতলো ৪-৩ ব্যবধানে। কাতালান ক্লাবটির ১৬ বছর বয়সী উইঙ্গার লামিনে ইয়ামালও লা লিগায় গড়লেন সবচেয়ে কম বয়সে অ্যাসিস্ট করার ইতিহাস।
রবিবার রাতে ভিয়ারিয়ালের মাঠে বার্সার শুরুটা হয় দারুণ। ১৫ মিনিটের মধ্যেই দুই গোলে এগিয়ে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। দ্বাদশ মিনিটে গাভি, ১৫ মিনিটে ফ্রেংকি ডি ইয়ং লক্ষ্যভেদ করেন। ৪০ মিনিটের মধ্যে দুই গোল শোধ দিয়ে বিরতিতে যায় গত মৌসুমে পঞ্চম স্থান নিয়ে লিগ শেষ করা ভিয়ারিয়াল। গোলদাতা আর্জেন্টাইন ডিফেন্ডার হুয়ান ফয়থ ও নরওয়ের ফরোয়ার্ড আলেক্সান্ডার সার্লথ।
দ্বিতীয়ার্ধের শুরুতে স্বাগতিকদের ৩-২ লিড এনে দেন স্প্যানিশ মিডফিল্ডার আলেক্স বায়ানা। বার্সার বদলি নামা ফেররান তরেস ৬৮ মিনিটে ও পোলিশ স্ট্রাইকার রবের্ত লেভান্দোভস্কি ৭১ মিনিটে গোল করে জয়ের স্বস্তিতে ভাসান অতিথি শিবির।
দুই গোলেই ১৬ বছরের স্প্যানিশ উইঙ্গার ইয়ামাল অবদান রেখে লা লিগার ইতিহাসে সবচেয়ে কম বয়সী অ্যাসিস্ট হিসেবে সতীর্থ আনসু ফাতির রেকর্ড টপকে যান। ইয়ামালের দুটি প্রচেস্টা এদিন পোস্টে বাধা পায়।
এর আগে গেতাফের সঙ্গে গোলশূন্য ড্র'য়ে লিগ শুরু করার পর দ্বিতীয় ম্যাচে কাদিজকে ২-০'তে হারিয়েছিলো বার্সা।
এই বিভাগের আরও খবর
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়