বাংলাখবর

লা লিগায় বার্সাকে ছুঁয়ে ফেললো রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক : নিজেদের মাঠে রায়ো ভায়োকানোকে হারিয়ে স্প্যানিশ লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট স্পর্শ করেছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে রবিবার (৯ মার্চ) মাদ্রিদ জায়ান্টদের জয় ২-১ ব্যবধানে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের দুই গোলদাতা কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিউস জুনিয়র।

লিগে ভায়েকানোর বিপক্ষে গত তিন দেখায় ড্র করেছিলো রিয়াল। এদিন চেনা আঙ্গিনায় ১৪ মিনিটে এগিয়ে যেতে পারতো মাদ্রিদ জায়ান্টরা। কিন্তু ভিনিসিউসের দূর থেকে নেওয়া জোরাল শট ঝাঁপিয়ে আটকান গোলরক্ষক। তার হাত ছুঁয়ে বল পোস্টে বাধা পায়। ৩০ মিনিটে এমবাপ্পে দারুণ গতিতে ডি-বক্সে ঢুকে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান। লা লিগায় অভিষেক মৌসুমে গোল হলো তার ১৮টি। তিন মিনিট পর ভিনিসিউস দুজনের মধ্য দিয়ে ডি-বক্সে ঢুকে কাছের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন।

প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান কমায় ভায়েকানো। পেদ্রো দিয়াসের বুলেট গতির শট ক্রসবারে লেগে গোললাইনের ভেতরে পরে বেরিয়ে আসে। ভিএআরের সাহায্যে গোলের বাঁশি বাজান রেফারি। দ্বিতীয়ার্ধে ২-১ ব্যবধান ধরে রেখে জয়ে ফেরার স্বস্তিতে ভাসে রিয়াল।

গত ১ মার্চ রিয়াল বেতিসের মাঠে একই ব্যবধানে হেরেছিলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ২৭ খেলায় ৫৭ পয়েন্ট নিয়ে অ্যাতলেতিকো মাদ্রিদকে এক পয়েন্ট পেছনে ফেলে দুইয়ে উঠেছে রিয়াল। এক ম্যাচ কম খেলা বার্সা ৫৭ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে। 

এই বিভাগের আরও খবর

শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ

শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ

মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি

আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়