বাংলাখবর

রোনালদোর জোড়া গোলে আরব ক্লাব কাপ চ্যাম্পিয়ন আল নাসর

স্পোর্টস ডেস্ক : ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের শিরোপা জিতল আল নাসর। ফাইনালের মঞ্চে আল হিলালকে ২-১ গোলে হারায় দলটি। যদিও শেষ দিকে লম্বা সময় ১০ জনের দলে পরিণত হয়েছিল আল নাসর। তবে জয় পেতে সমস্যা হয়নি।

কিং ফাহাদ স্টেডিয়ামে শনিবার শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয় সৌদি আরবের দুই ক্লাব আল নাসর ও আল হিলাল। যেখানে এই প্রতিযোগিতা প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হলো আল নাসর।

ম্যাচে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতে মাইকেলের গোলে এগিয়ে যায় আল হিলাল। আল নাস্‌রের বিপদ আরও বাড়ে ৭০তম মিনিটে মালকমকে ফাউল করে আল আমরি লাল কার্ড দেখলে। ৭৮তম মিনিটে বেঞ্চে বসে অখেলোয়াড়সুলভ আচরণ করে লাল কার্ড দেখেন দলটির নাওয়াফ বৌসাল।

পিছিয়ে পড়ে ও এই দুই লাল কার্ডের মাঝে ৭৪তম মিনিটে খোলস ছেড়ে বেরিয়ে আসেন পর্তুগিজ ফরোয়ার্ড। প্রতিপক্ষের রক্ষণ ভেঙে আল ঘানাম বল নিয়ে বেরিয়ে গিয়ে নিচু ক্রস বাড়ান রোনালদোর উদ্দেশে। অনায়াসে বাকি কাজটুকু সারেন রেয়াল মাদ্রিদের সাবেক তারকা। এই গোলেই সমতায় ফিরে খেলা অতিরিক্ত সময়ে নিয়ে যায় আল নাস্‌র।

এরপর অতিরিক্ত সময়ে ৯৮তম মিনিটে আবারও রোনালদো ঝলক। এবার পোস্টে প্রতিহত হওয়ার পর ফিরতি প্রচেষ্টায় লক্ষ্যভেদ করেন রোনালদো। এই টুর্নামেন্টে তার গোল হলো ৬টি। এগিয়ে যাওয়ার পর বাকিটা সময় এই গোল আগলে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাস্‌র।

পর্তুগিজ মহাতারকা রোনালদোকে দলে টানার পর এই প্রথম শিরোপা জিতল তারা। ২০২১ সালের ডিসেম্বরের পর এই প্রথম আল হিলালকে হারাল তারা।
 
এই বিভাগের আরও খবর

শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ

শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ

মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি

আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়