বাংলাখবর

রোনালদোর আরেকটি গোল, আরও এক বিশ্ব রেকর্ড

স্পোর্টস ডেস্ক : কদিন আগেই বলেছিলেন ক্যারিয়ারে ১ হাজার গোল করতে চান। ক্রিশ্চিয়ানো রোনালদো সেই পথে কতটা দৃঢ় তার নমুনা দেখা গেল স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে। দ্বিতীয়ার্ধে নেমেছিলেন বদলি হিসেবে। ৮৮ মিনিটে পেয়েছেন গোল। তার ওই গোলের সুবাদেই স্কটল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে পর্তুগাল। এই জয়ের পর নেশন্স লিগে নিজেদের দুই ম্যাচ থেকে ৬ পয়েন্ট তুলে নিয়েছে রবার্তো মার্টিনেজের শিষ্যরা।

এই গোলের সুবাদে নিজের ক্যারিয়ারের ৯০১ তম গোল নিশ্চিত করেছেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে এটি তার ১৩২তম গোল। নুনো মেন্ডেসের পাস থেকে করা এই গোলের সুবাদে নতুন এক বিশ্বরেকর্ডও নিজের নামের পাশে যুক্ত করেছেন রোনালদো। জাতীয় দলের হিসেবে ৪৮তম প্রতিপক্ষের বিরুদ্ধে গোল করেছেন পর্তুগালের এই সুপারস্টার। কোনো একক খেলোয়াড়ের এত বেশি দেশের বিপক্ষে নজির আর নেই।

গোলের জন্য রোনালদোর পছন্দের প্রতিপক্ষ লুক্সেমবার্গ। তাদের বিপক্ষে ১১ ম্যাচে রোনালদো পেয়েছেন ১১ গোল। সাতটি গোল পেয়েছেন লিথুনিয়া এবং সুইডেনের বিপক্ষে। অ্যান্ডোরা এবং হাঙ্গেরির বিপক্ষে আছে ৬টি করে গোল। আর্মেনিয়া, লাটভিয়া এবং সুইজারল্যান্ডকে প্রতিপক্ষ হিসেবে করেছেন ৫ গোল। ৪ গোল আছে চার বসনিয়া-হার্জেগোভিনা, ফ্যারো আইল্যান্ড, নেদারল্যান্ডস এবং এস্তোনিয়ার বিপক্ষে।

ফুটবল মাঠে রোনালদো সবচেয়ে বেশি গোল পেয়েছেন ৮৬ মিনিট থেকে অতিরিক্ত সময় পর্যন্ত এই সময়ে। গতকাল স্কোর করেছেন ৮৮ মিনিটে। শেষের এই সময়ে ১৯ গোল করেছেন রোনালদো। ৫৫ থেকে ৬৫ এবং ৭৬ থেকে ৮৫ মিনিটের মাঝের দুই টাইমফ্রেমে ১৮টি করে গোল আছে পর্তুগিজ তারকার। ১৫ টি গোল পেয়েছেন ২১ থেকে ৩০ এবং ৩১ থেকে ৪০ মিনিটের মাঝে।

গোলের ধরণেও রোনালদোর আছে বৈচিত্র্য। নিজের অপেক্ষাকৃত দূর্বল বাম পায়েও তার গোল সংখ্যা ৩১টি। ডান পায়ে করেছেন ৭৩ গোল। হেড থেকে পেয়েছেন ২৮ গোল। ফ্রিকিকে আছে ১১ গোল। পেনাল্টি গোল ২০টি। বাকি ১০১ গোল এসেহে ওপেন প্লে থেকে।

জাতীয় দলে গোলের জন্য রোনালদোর বিশ্বস্ত সঙ্গী হোয়াও মুতিনিয়ো এবং রিকার্ডো কোয়ারেজমা। দুজনেই রোনালদোকে ৮ টি করে গোলে সহায়তা করেছেন। বর্তমানে খেলছেন এমন তারকাদের মাঝে দিয়েগো জোটা ও বার্নাদো সিলভা রোনালদোকে অ্যাসিস্ট করেছেন ৬ গোলে।   
 
এই বিভাগের আরও খবর

শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ

শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ

মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি

মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি

আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়