বাংলাখবর
রিয়ালের সঙ্গে পাঁচ বছরের চুক্তি এমবাপ্পের!
স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়ে গেছে কিলিয়ান এমবাপ্পের। স্প্যানিশ আউটলেট মার্কা জানিয়েছে, তারা চুক্তির বিষয়টি নিশ্চিত হতে পেরেছে। শুধু তাই নয়, মার্কা দাবি করেছে- লস ব্লাঙ্কোসদের সঙ্গে চুক্তির বিষয়ে দুই সপ্তাহ আগেই সমঝোতায় পৌঁছেছেন বিশ্বকাপ জয়ী ফ্রান্সম্যান এমবাপ্পে।
সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, রিয়াল মাদ্রিদের সঙ্গে পাঁচ বছরের অর্থাৎ ২০২৯ সালের জুন পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতে থাকার চুক্তি করেছেন এমবাপ্পে। ২০১৭ সালে তাকে মোনাকো থেকে কিনতে চেয়েছিল স্প্যানিশ ক্লাব রিয়াল। সাত বছর পরে ২৫ বছর বয়সী স্ট্রাইকার রিয়ালের হতে যাচ্ছে বলে দাবি করেছে তারা।
গত বুধবার পিএসজি বোর্ডের সঙ্গে বৈঠকে বসেছিলেন এমবাপ্পে। সেখানে এই তারকা জানিয়ে দিয়েছেন, তিনি মৌসুম শেষে প্যারিস ছাড়বেন। পিএসজি পক্ষ থেকে কোন ধরনের প্রস্তাবে তিনি সাড়া দেবেন না। পিএসজির সঙ্গে এমবাপ্পের চুক্তি শেষ চলতি বছরের ৩০ জুন। অর্থাৎ ১ জুলাই থেকে তিনি নাকি রিয়ালের হয়ে যাবেন।
গত গ্রীষ্মকালীন দলবদলের মৌসুমে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার খুব কাছে ছিলেন এমবাপ্পে। শুধু মাদ্রিদের বিমান ধরা বাকি ছিল তার। কিন্তু হুট করে পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করে বসেন তিনি। প্যারিস অলিম্পিক-২০২৪ এর কারণে ফ্রান্স প্রেসিডেন্ট তাকে আরও একটা বছর প্যারিসে থাকার অনুরোধ করেন।
ওই অনুরোধে পিএসজির সঙ্গে এক বছরের চুক্তি নবায়ন করেন। এক বছর ঐচ্ছিক চুক্তির শর্ত ছিল। যাতে সাড়া দেননি ফ্রান্সম্যান। গত জানুয়ারিতে এমবাপ্পে তার চুক্তির শেষ ছয় মাসে চলে আসেন। দলবদলের নিয়ম অনুযায়ী, কোন ফুটবলার তার চুক্তির শেষ ছয় মাসে পৌঁছে গেলে ফ্রি এজেন্টে অন্য ক্লাবে চুক্তি করতে পারবেন।
রিয়াল মাদ্রিদ বোর্ড তাই ১ জানুয়ারিই এমবাপ্পের দুয়ারে নতুন করে কড়া নাড়ে। ওই প্রস্তাবে সাড়া দেন এমবাপ্পে। রিয়ালে মাদ্রিদে ফ্রি এজেন্টে যোগ দেওয়ায় ৭০ মিলিয়ন ইউরোর মতো বোনাস পাবেন এই ফ্রান্সম্যান। এছাড়া টনি ক্রুস, ডেভিড আলাবা ও লুকা মডরিচদের মতো বেতন পাবেন। যদিও তা হবে এমবাপ্পের বর্তমান বেতনের অর্ধেক।
এই বিভাগের আরও খবর
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়