বাংলাখবর

রাজধানীতে ফিলিং স্টেশনে আগুন, বিস্ফোরণের শব্দ

বাংলা খবর ডেস্ক : রাজধানীর মহাখালী এলাকায় রাওয়া ক্লাবের পাশে ইউরেকা ফিলিং স্টেশনে আগুন লাগার পর ফায়ার সার্ভিস তা নিয়ন্ত্রণে এনেছে।। আগুন লাগার সময় কয়েকবার বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

রোববার সন্ধ্যা সোয়া ৭টার দিকে মহাখালী রেলগেটের কাছে ‘ইউরেকা এন্টারপ্রাইজ’ নামের ওই ফিলিং স্টেশনে আগুন লাগে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, তাদের দশটি ইউনিট সেখানে গিয়ে ৭টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। বিমান বাহিনীর দুটি ইউনিটও এ কাজে অংশ নেয়।

তবে তখনও সেখানে গ্যাসের তীব্র গন্ধ পাওয়া যাচ্ছিল। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

‘ইউরেকা এন্টারপ্রাইজ’ এর কর্মচারী আল আমিন বলেন, ‘গাড়ি থেকে ট্যাংকে তেল নামানো হচ্ছিল, ওই সময় আগুন লাগে।’

ওই ফিলিং স্টেশনের পাশেই ইউনিভার্সাল মেডিকেল কলেজ, উল্টো পাশে রাওয়া ক্লাব। বহু দূর থেকে সেখানে আগুনের শিখা দেখা যাচ্ছিল।

এ অগ্নিকাণ্ডের ফলে ফিলিং স্টেশনের সামনে দিয়ে মহাখালী থেকে জাহাঙ্গীর গেটের পথে যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাখালী ফ্লাইওভারের একপাশেও যান চলাচল বন্ধ রাখা হয়।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা মো. শাহজাহান বলেন, ‘পৌনে ৮টায় আগুন নিয়ন্ত্রণ এসেছে। আমাদের দশটি ইউনিট সেখানে আধা ঘণ্টার মত কাজ করেছে।’

এই বিভাগের আরও খবর

ঢাকার সড়ক যেন নদী, অন্তহীন দুর্ভোগে নগরবাসী

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ : ৭২ ঘণ্টার মধ্যে জবাব না দিলে লাইসেন্স বাতিল

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

ছেলেরা সুপ্রতিষ্ঠিত, অবহেলায় মারা গেলেন মা

বৃষ্টিতে ছন্নছাড়া রাজধানীর পশুর হাট, ক্রেতার অপেক্ষায় ব্যাপারীরা

রাজধানীসহ বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি, নিহত ৩

‘ব্যালট বাক্সে হাত দিলে হাতই থাকবে না’
‘ব্যালট বাক্সে হাত দিলে হাতই থাকবে না’

‘ব্যালট বাক্সে হাত দিলে হাতই থাকবে না’

উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহত ৬
উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহত ৬

উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহত ৬

হাদি হত্যার বিচার: যে আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন ছাত্র-জনতা

রাজধানীতে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

গভীর রাতে রাজধানীতে বাস ও প্রাইভেটকারে আগুন দেওয়ার হিড়িক

কার্তিকের বৃষ্টিতে ডুবল ঢাকা, জলাবদ্ধতায় যানবাহনে ধীরগতি