বাংলাখবর
যুক্তরাষ্ট্রের প্রথম সোনা সাঁতারে
স্পোর্টস ডেস্ক : অলিম্পিকসে ৪ ͯ ১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে আধিপত্য ধরে রাখল যুক্তরাষ্ট্রের পুরুষ সাঁতারু দল। এই ইভেন্টের হাত ধরেই প্যারিস অলিম্পিকসে প্রথম স্বর্ণপদক জিতেছে দেশটি।
৩ মিনিট ০০.২৮ সেকেন্ড সময় নিয়ে জ্যাক এ্যালেক্সি, ক্রিস গুইলিয়ানো, হান্টডার আর্মস্ট্রং ও সালেব ড্রেসেল যুক্তরাষ্ট্রের হয়ে স্বর্ণ জয় করেন। এই ইভেন্টে রৌপ্য ও ব্রোঞ্জ জিতেছে যথাক্রমে অস্ট্রেলিয়া (৩ মিনিট ১০.৩৫ সে.) ও ইতালি (৩ মিনিট ১০.৭০ সে.)।
দীর্ঘদিন ধরেই এই ইভেন্টে আধিপত্য দেখিয়ে আসছে যুক্তরাষ্ট্র। প্যারিসে আসার আগে এই ইভেন্টে ১৪ বারের মধ্যে ১০ বারই স্বর্ণ জিতেছে তারা।
যুক্তরাষ্ট্র দলে থাকা ২৭ বছর বয়সী ড্রেসেল এ নিয়ে তিন অলিম্পিকে অষ্টম স্বর্ণপদক জয় করলেন। পদক নেবার সময় তাই আবেগঘন হয়ে পড়েন তিনি। তিন বছর আগে টোকিওতে তিনি পাঁচটি স্বর্ণ জয় করেছিলেন। এবারের আসরে অপেক্ষাকৃত তরুণ সতীর্থ গুইলিয়ানো ও এ্যালেক্সিকে এবারই প্রথম স্বর্ণ পদক জয়ের কৃতিত্ব দেখালেন। যে কারণে ড্রেসেল তাদের প্রশংসা করতে ভোলেননি।
এই বিভাগের আরও খবর
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়