বাংলাখবর
যুক্তরাষ্ট্রকে বিদায় করে শেষ আটে উরুগুয়ে
স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকার এবারের আসরে দলগুলোর সমানে সমান লড়াই হলেও কোয়ার্টার ফাইনালে চিরচেনা আধিপত্য। সেই পথে এবার পা বাড়ালো উরুগুয়ে। টানা তিন ম্যাচ জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে শেষ আটের টিকিট কেটেছে মার্সেলো বিয়েলসার দল।
আজ মঙ্গলবার নিয়মরক্ষার ম্যাচে তারা হারাল স্বাগতিক মার্কিন যুক্তরাষ্ট্রকে। ম্যাচটি ১-০ গোলের ব্যবধানে জিতেছে লাতিন দলটি। এদিন জয়সূচক গোলটি করেন ম্যাথিয়াস অলিভেরা। উরুগুয়ের জয়ের দিন বিদায় ঘণ্টা বেজেছে যুক্তরাষ্ট্রের।
কানসাস সিটিতে ‘সি’গ্রুপের ম্যাচের শুরু থেকেই আক্রমণে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে উরুগুয়ে। ম্যাচের প্রথমার্ধে কয়েকটি উল্লেখযোগ্য সুযোগ তৈরি করেও প্রতিপক্ষের জাল খুঁজে নিতে ব্যর্থ হন ফেদে ভালভার্দেরা।
উরুগুয়ের ভাগ্য ফিরে ম্যাচের দ্বিতীয়ার্ধে। ৬৬তম মিনিটে অলিভেরা গোল করে তিন পয়েন্ট এনে দেন তাদেরকে। গোলটি নিয়ে অবশ্য বিতর্ক আছে। টিভি রিপ্লেতে মনে হয়েছে অফসাইড পজিশনে ছিলেন অলিভেরা। তবে ভিএআর ভেবেছে অন্যরকম। ফলে সিদ্ধান্ত উরুগুয়ের পক্ষেই গেছে।
কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে খেলবে ‘ডি’গ্রুপের রানার্সআপ দলের বিপক্ষে।
এই বিভাগের আরও খবর
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়