বাংলাখবর
মেসির গোলে মায়ামির জয়
স্পোর্টস ডেস্ক : ক্লাব বিশ্বকাপে নিজেদের অভিষেক আসরে প্রথম জয় তুলে নিলো মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামি। আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে বৃহস্পতিবার দিবাগত রাতে অনুষ্ঠিত ম্যাচে ইউরোপের নামী ক্লাব পোর্তোকে ২-১ গোলে হারিয়েছে লিওনেল মেসির দল।
ঘরের মাঠে খেলা হওয়ায় বাড়তি আত্মবিশ্বাস নিয়ে নামলেও মায়ামির জন্য টুর্নামেন্টের সূচনা ছিল হতাশাজনক। প্রথম ম্যাচে মিশরের ক্লাব আল-আহলির সঙ্গে ড্র করে তারা। ফলে দ্বিতীয় ম্যাচে চাপ নিয়ে মাঠে নামতে হয় আর্জেন্টাইন মহাতারকা মেসিকে ঘিরে গড়া দলটিকে।
ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে মায়ামি। ম্যাচের পঞ্চম মিনিটে নিজেদের ডি-বক্সে পোর্তোর জোয়াও মারিওকে ফাউল করে বসেন মায়ামির নোয়াহ অ্যালেন। ভিএআরের সহায়তায় পেনাল্টি দেন রেফারি, যা থেকে গোল করেন পোর্তোর সামু আঘেহোয়া। প্রথমার্ধে পোর্তো দারুণভাবে খেলার নিয়ন্ত্রণ ধরে রাখলেও দ্বিতীয়ার্ধে বদলে যায় দৃশ্যপট।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে সমতা ফেরায় মায়ামি। ডি-বক্সের ভেতরে মার্সেলো উইগান্ধটের মাপা ক্রস থেকে এক স্পর্শে গোল করেন তেলাস্কো সেগোভিয়া। এরপর ডি-বক্সের বাইরে ফাউলের শিকার হন লিওনেল মেসি, আর সেই সুযোগ কাজে লাগিয়ে নিজের স্বকীয় ঢঙে বাঁ পায়ের কারুকার্যে ফ্রি-কিক থেকে গোল করেন তিনি। তার শট বল পাঠায় পোর্তোর জালে, একেবারে ডানবারের কোণ দিয়ে।
এটি ছিল ফিফার বিভিন্ন প্রতিযোগিতায় মেসির ২৫তম গোল। এই গোলের মাধ্যমে তিনি হয়ে উঠলেন ফিফা আয়োজিত টুর্নামেন্টসমূহে সর্বোচ্চ গোলস্কোরার-২০ বছরে ১০টি টুর্নামেন্টে অংশ নিয়ে এই কীর্তি গড়েছেন তিনি।
ম্যাচের শেষ ভাগে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে ব্যস্ত থাকলেও আর কোনো গোল হয়নি। ফলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।
এই জয়ের ফলে ‘এ’ গ্রুপে দুই ম্যাচ শেষে একটি জয় ও একটি ড্র নিয়ে ইন্টার মায়ামির পয়েন্ট ৪। সমান পয়েন্ট নিয়েই গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে রয়েছে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস। ফলে গ্রুপ থেকে নকআউট পর্বে ওঠার দৌড়ে এগিয়ে রইলো দুটি দল। সমান ১ করে পয়েন্ট নিয়ে পোর্তো তিনে ও আল আহলি চারে আছে।
এই বিভাগের আরও খবর
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়