বাংলাখবর
ভোটের মাঠে যুবককে কষে থাপ্পড় মারলেন সাকিব
স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের মাঠ ছেড়ে রাজনীতির মাঠে এসেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তিনি। নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে বেশ কয়েকবার বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। তবে মাথা ঠান্ডাই রেখেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত সেটি আর ধরে রাখতে পারলেন না।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, এক যুবককে কষে থাপ্পড় দিচ্ছেন সাকিব। আজ রোববার নিজ আসনের একটি ভোট কেন্দ্র পরিদর্শনে গিয়ে এমন কাণ্ড ঘটনা মাগুরা-১ আসনের এই প্রার্থী।
ভিডিওতে দেখা যায়, কেন্দ্র পরিদর্শনে গিয়ে ভিড়ের মধ্যে পড়েন সাকিব। তাকে ঘিরে ধরেন ভক্তরা। তবে তাদের হুড়োহুড়িতে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি এই তারকা। চারপাশ থেকে সাকিবকে কিছু বলার জন্য বারবার বলছিলেন ভক্তরা। পেছন থেকে তো একজন তারা জামাও টেনে ধরে রেখেছিলেন। তাকেই কষে থাপ্পড় দেন সাকিব।
এর আগে, সকাল ৮টায় মাগুরা পৌরসভার ৮ নং ওয়ার্ডের দরি মাগুরা ১১১ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন সাকিব। এ সময় তার বাবা মাশরুর রেজা, সাকিবের বোন বৃষ্টিসহ পরিবারের অন্যান্য সদস্যরা ভোটদানে অংশ নেন।
ভোট দেওয়ার শেষে সাকিব সাংবাদিকদের বলেন, ‘এ নির্বাচনে জয়ের ব্যাপারে আমি খুব আশাবাদী। আমি মনে করি এ নির্বাচনে ভোটারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। নির্বাচনে জয়লাভ করে আগামী ৫ বছর মাগুরা-১ আসনের জনগণকে সাথে নিয়ে কাজ করতে চাই। মাগুরার উন্নয়নে আমার ভূমিকা থাকবে অগ্রগন্য। আপনারা আমাকে সহযোগিতা করলে আমি অনেক দূর অগ্রসর হতে পারবো।
মাগুরা-১ আসনে সাকিবের প্রতিদ্বন্দ্বী চারজন। তারা হলেন- বাংলাদেশ কংগ্রেসের অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের কে এম মোতাসিম বিল্লা, জাতীয় পার্টির মো. সিরাজুস সায়েফিন সাঈফ ও তৃণমূল বিএনপির সঞ্জয় কুমার রায়।
এই আসনে মোট ভোটার ৪০০,৪৮৫ জন। এরমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২০০,৮৬২ ও নারী ভোটারের সংখ্যা ১৯৯,৬২১। এই আসনে মোট কেন্দ্র ১৫২টি।
এই বিভাগের আরও খবর
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়