বাংলাখবর

ভারতকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : কোচের সঙ্গে সিনিয়র ফুটবলারদের অন্তর্কোন্দল সাপে বর হলো বাংলাদেশের জন্য। শঙ্কা দূর করে শক্তিশালী ভারতকে ৩-১ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে লাল সবুজের নারীরা।

টিকটকে ব্যস্ত সিনিয়র ফুটবলাররা। মাঠে তাদের মনোযোগ নেই। কোচের এমন অভিযোগকে চ্যালেঞ্জ জানিয়ে জিতলো নারী ফুটবলাররা। তাও আবার একপেশে ম্যাচে, চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে। সঙ্গে নিশ্চিত সেমিফাইনাল। যতটুকু দরকার ছিলো, তার চেয়েও বেশিই করলো বাংলাদেশ। টানা দ্বিতীয়বার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে বর্তমান চ্যাম্পিয়নরা।

শুরু থেকে আক্রমণাত্মক বাংলাদেশ। ঋতুপর্ণা সুযোগ তৈরি করেছিলেন, তবে পূর্ণতা দিতে পারেননি শামসুন্নাহার জুনিয়র, তহুরা খাতুনরা। উল্টো কিছুক্ষণের মধ্যে রুপনা চাকমার নির্বুদ্ধিতায় পিছিয়ে পড়তে পারতো চ্যাম্পিয়নরা। তবে দিনটা যে লাল-সবুজের।

১৭ মিনিটে প্রথম কর্নার আদায় করে নেয় বাংলাদেশ। সাবিনার শট ফাঁকায় পেয়ে ভারতীয় গোলরক্ষককে ফাঁকি দেন আফিদা খন্দকার। সিনিয়র সাফে প্রথম গোল এই সেন্ট্রাল ডিফেন্ডারের। ২৫ মিনিটেই ব্যবধান বাড়তে পারতো চ্যাম্পিয়নদের। যদি ঋতুপর্ণার শট ক্রসবারে বাধা না হতো।

তবে ৩ মিনিট পর সে আক্ষেপ ঘুঁচে বাংলাদেশের। এবারও ঋতুপর্ণার ক্রস, জাল খুঁজে নেন তহুরা খাতুন। এরপর বাংলাদেশ রক্ষণে আক্রমণের পশরা সাজিয়েছিল ভারত। রূপনা চাকমার বীরত্বে এ যাত্রায় বেঁচে যায় পিটার বাটলার শিষ্যরা। মনীষার ফ্রি কিক বাধা হয়ে গোলবার।

বিরতির আগে জোড়া পূর্ণ করেন তহুরা খাতুন। শামসুন্নাহার জুনিয়রের অ্যাসিস্টে তার বক্সের বাইরে থেকে শট অনেকদিন মনে রাখবেন ফুটবলপ্রেমীরা। তবে এ অর্ধেই কিছুটা স্বস্তি ফিরে ভারতীয় ড্যাগআউটে। রূপনার ভুলে বালাদেবী স্কোর শিটে নাম লেখান। জাতীয় দলের জার্সিতে তার গোল ৫১টি।

দিতীয়ারর্ধ্বে কেউ কাউকে সুযোগ না দেয়ার মনোভাব দু’দলের। রূপনার বীরত্বে ম্যাচে ফেরা হয়নি ভারতের। উল্টো স্বপ্না রানীর দূরপাল্লার শট কোনোরকম বিপদ মুক্ত করেন ভারত গোলরক্ষক পাথই চানু। শক্রদেশকে সমর্থন দিয়ে ভাগ্য সহায় হয়নি পাকিস্তানের, বিদায় নিলো ১ পয়েন্ট নিয়ে।

সেমিতে এখনো নির্ধারণ হয়নি প্রতিপক্ষ। বি গ্রুপ থেকে সুযোগ আছে নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার।

এই বিভাগের আরও খবর

শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ

শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ

মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি

মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি

আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়