বাংলাখবর
ব্যাটে-বলে আয়ারল্যান্ডকে উড়িয়ে সিরিজ জয় টাইগারদের
স্পোর্টস ডেস্ক: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ। যেখানে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি। ব্যাট করতে নেমে টাইগারদের বোলিং তোপে ২৯ ওভারে ১০১ রানে অলআউট হয় আইরিশরা। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ৩৬ ওভার ৫ বল হাতে রেখেই ১০ উইকেটের জয় তুলে নেয় টাইগাররা।
১০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্নক খেলতে থাকেন দুই ওপেনার তামিম ও লিটন। লিটন কিছুটা দেখেশুনে খেললেও মারমুখী ব্যাটিং করতে থাকেন অধিনায়ক তামিম ইকবাল। মাত্র ৫ ওভারে স্কোরবোর্ডে ৩৯ রান যোগ করেন এই দুই ব্যাটার।
এরপরও মারমুখী ব্যাটিং চালিয়ে যান দুই ওপেনারই। শেষ পর্যন্ত এই দুই ব্যাটারের ঝরো ব্যাটিংয়ে ১০ উইকেটের বড় জয় পায় বাংলাদেশ। তামিম ৪১ বলে ৪১ ও লিটন ৩৮ বলে ৫০ রানে অপরাজিত থাকেন। এই জয়ে ২-০ তে সিরিজ জিতলো বাংলাদেশ।
এর আগে ফিল্ডিংয়ে নেমে শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিং করেন টাইগাররা। উইকেট না পেলেও প্রথম ওভারে; প্রথম পাঁচ বলে কোনও রান দেননি হাসান মাহমুদ। স্টিফেন ডোহানি শেষ বলে নেন তিনটি রান। এরপর দ্বিতীয় ওভারেও তাসকিন আহমেদের দারুণ বোলিং, দেন ১ রান। তারও প্রথম পাঁচটি বল ডট।
এরপর নিজের দ্বিতীয় ওভার করতে আসা হাসান নেন মেডেন। ফলে বাংলাদেশের বোলিং তোপে প্রথম তিন ওভারে মাত্র ৪ রান তুলেছিল আইরিশরা। তবে ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বাউন্ডারির দেখা পায় স্বাগতিকরা। তাসকিনকে কভার ড্রাইভে চার মেরে রানের খাতা খোলেন পল স্টার্লিং। এর পরের ওভার করতে এসে হাসানকে চার মারেন আরেক ওপেনার স্টিভেন ডোহেনি। অবশ্য এক বল পরই প্রতিশোধ নেন হাসান।
টাইগার পেসার হাসান মাহমুদের গতিতে পঞ্চম ওভারে মুশফিকুর রহিমের তালুবন্দি হন আইরিশ ওপেনার ডোহেনি। এরপর ৬ষ্ট ওভারে তাসকিনের আবারও আটশাট বোলিং, মাত্র ১ রান দেন এই ডানহাতি পেসার । অপরদিকে নিজের পঞ্চম ওভার করতে এসে আবারও আইরিশ শিবিরে আঘাত হানেন হাসান। নবম ওভারের প্রথম বলে স্টার্লিংকে এলবিডব্লিউর ফাদে ফেলেন তিনি। ১২ বলে ৭ করে সাজঘরের পথ ধরেন এই ব্যাটার।
এরপর উইকেটে এসে বেশিক্ষণ থাকতে পারেনি আইরিশ ব্যাটার হ্যারি টেক্টরও। দলীয় ২২ রানে, একেই ওভারে হাসানের বলে এলবিডব্লিউর ফাদে পরে ৩ বলে শূন্য করে সাজঘরের পথ ধরেন এই ব্যাটার। অপরদিকে হাসানের পর আয়ারল্যান্ড শিবিরে আঘাত হানেন তাসকিন আহমেদ। ১০ম ওভারে তাসকিনের অফ স্টাম্পের বাইরের লেংথ বলটি শরীর থেকে দূরে খেলতে গিয়ে স্লিপে ক্যাচ তুলেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বলবার্নি। তার বিদায়ে দলীয় ২৬ রানে চতুর্থ উইকেট হারায় আইরিশরা।
পঞ্চম উইকেটে লর্কান টাকার ও কার্টিস ক্যাম্পার ব্যাটে ঘুরে দাড়াতে থাকে আয়ারল্যান্ড। এই জুটি মিলে গড়েন ৪২ রান। কিন্তু দলীয় ৬৮ রানে এবাদতের বলে এলবিডব্লিউ হয়ে ৩১ বলে ২৮ করে সাজঘরে ফেরেন টাকার। এরপর উইকেটে এসে রানার খাতা খোলার আগেই প্যাভিলিয়নের পথ ধরেন জর্জ ডকরেল। পরে দলীয় ৭৯ রানে তাসকিনের ওভারে আরো দ্রুত দুই উইকেট হারিয়ে রান সংগ্রহের চাপে পরে বলবার্নির দলের।
শেষে দিকে ক্যাম্পারের ৩৬ রানের ক্যামিও ইনিংসে ভর করে ২৯ ওভারে অলআউট হয়ে ১০১ রান সংগ্রহ করে আইরিশরা। বাংলাদেশের হয়ে বল হাতে সর্বোচ্চ ৫ টি উইকেট নেন হাসান মাহমুদ। এছাড়া তাসকিন আহমেদ নেন ৩ টি উইকেট।
এই বিভাগের আরও খবর
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
