বাংলাখবর

বার্সেলোনার জয়োৎসবে ভিনিসিয়াসের মৃত্যু কামনা!

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির বিদায়ে পর কয়েক বছর আর লা লিগার শিরোপার দেখা পায়নি বার্সেলোনা। সেই শিরোপাখরা কাটিয়ে কাতালান দলটি এবারের লিগ চ্যাম্পিয়ন হয়েছে। তাই উদ্দাম উৎসবে মেতেছে বার্সা সমর্থকরা। দলের ফুটবলারদের নিয়েও বাস প্যারেডের মাধ্যমে আনুষ্ঠানিক উদযাপন হয়েছে। তবে তাদের সেই উদযাপন নিয়েও চলছে বিতর্ক ও সমালোচনা। এসপানিওলকে ৪–২ গোলে হারানোর আগেই রিয়াল মাদ্রিদকে শিরোপার দৌড় থেকে তারা ছিটকে দেয়। চ্যাম্পিয়ন হয়েও উৎসবের মাঝে রিয়ালের ব্রাজিলিয়ান তারকাকে টেনে আনলেন সমর্থকরা।

নিজেদের শহরে ফিরে বার্সা সমর্থকদের উল্লাসের মাত্রা আরও বেড়ে যায়। সাবেক তারকা জাভি হার্নান্দেজ কোচের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম শিরোপা গেছে ক্যাম্প ন্যু–এর ক্লাবে। কিন্তু সেখানে ব্রাজিল উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়রের নামে সমর্থকদের স্লোগান দেওয়ার দৃশ্য টেলিভিশন ক্যামেরায় ধরা পড়ে। গোল ডটকম জানিয়েছে, আনন্দমিছিলের মধ্যে বার্সেলোনার সমর্থকরা ভিনিসিয়াসের মৃত্যু কামনা করে স্লোগান দিয়েছেন।

লা লিগা হাতছাড়া হলেও রিয়াল মাদ্রিদ স্প্যানিশ কোপা দেল রে নিজেদের করে নিয়েছে। যেখানে দলের পারফরম্যান্সে দারুণ অবদান ছিল ভিনিসিয়াসেরও। চলতি মৌসুমে রিয়ালের জার্সিতে তিনি দুর্দান্ত খেলছেন। যদিও বিতর্ক তার পিছু ছাড়েনি। গোটা মৌসুমে তাকে লক্ষ্য করে কমপক্ষে আটটি বর্ণবাদী মন্তব্যের অভিযোগ এসেছে। রিয়ালের বিভিন্ন ম্যাচে একশ্রেণির দর্শক ভিনিসিয়াসকে লক্ষ্যবস্তু বানিয়েছেন। গত ১৯ মার্চ রিয়াল–বার্সেলোনা ক্লাসিকো ম্যাচেও বার্সেলোনার সমর্থকেরা ভিনিসিয়াসকে লক্ষ্য করে বর্ণবাদী স্লোগান দিয়েছিলেন।

বারবার বর্ণবাদী আচরণের শিকার হয়ে ভিনিসিয়াস বলেছিলেন, ‘সবাই আমার মতো মানসিকতার নন। দুঃখের বিষয় হচ্ছে, গণমাধ্যমকে দেওয়া প্রতিটি সাক্ষাৎকারে আমাকে এ ব্যাপারে (বর্ণবাদী মন্তব্য) কথা বলতে হয়। আমি আশা করি, বর্ণবাদী ব্যাপারটা ভবিষ্যতে কমে যাবে। এ পৃথিবী সবার জন্যই সুন্দর হবে।’

এদিকে, বার্সেলোনার এই উদযাপনে ভিডিওকলে যোগ দিয়েছিলেন সাবেক দুই তারকা ফুটবলার মেসি ও নেইমার। লাইভে মেসিকে দেখে উচ্ছ্বাসে ভেসে যান বার্সেলোনার বর্তমান তারকা রোনাল্দ আরাউহো। তিনি চিৎকার করে বলে ওঠেন, ‘কে ওখানে? মেসি? বাহ, কী দুর্দান্ত!’ কিন্তু চমৎকার এই উৎসবে কলঙ্কের কালি মাখিয়েছেন কিছু সমর্থক। 
 
এই বিভাগের আরও খবর

শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ

শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ

মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি

মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি

আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়