বাংলাখবর
প্যারিস অলিম্পিকের পদক তালিকায় শীর্ষে কারা
স্পোর্টস ডেস্ক : জমে উঠেছে অলিম্পিকের পদকের লড়াই। মেডেল টালিতে গতকাল রোববার একাধিকবার এসেছে পরিবর্তন। শ্যুটিং ইভেন্টে চীন নিশ্চিত করেছিল এবারের অলিম্পিকে নিজেদের তৃতীয় সোনা। পুরো দিনে এশিয়ান জায়ান্টদের স্বর্ণপ্রাপ্তি ওই একটিই। জাপান আর দক্ষিণ কোরিয়া এরপর দাপট দেখিয়েছে। যুক্তরাষ্ট্র হতাশ হয়েছে একাধিকবার।
সাঁতারে ফ্রান্সের দর্শকদের আনন্দে ভাসিয়েছেন লিও মারশাঁ। ২০০৮ সালে কিংবদন্তি সাঁতারু মাইকেল ফেল্পসের গড়া রেকর্ড ভেঙে জিতেছেন ৪০০ মিটার ব্যক্তিগত মেডলির সোনা। সুইমিং পুলে মেয়েদের ১০০ মিটার বাটারফ্লাইয়ে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের তোরি হুসকে। আবার ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে অ্যাডাম পিটির হ্যাট্রিক স্বপ্ন ভেঙেছেন ইতালির নিকোলো মার্তিনেঙ্গি।
দিনের শেষ স্বর্ণপদক জিতেছে জাপান। এখন পর্যন্ত পদক তালিকার সবার ওপরে তারা। ৪ সোনা গিয়েছে সূর্যদোয়ের দেশে। অস্ট্রেলিয়ার ঝুলিতেও আছে ৪ সোনা। তবে মোট পদকের সংখ্যায় জাপানের পেছনে থাকায় দুইয়ে স্থান তাদের। তিনে থাকা যুক্তরাষ্ট্রের সোনা ৩টি হলেও মোট পদক সবার চেয়ে বেশি। দেশকে ১২টি পদক এনে দিয়েছেন তারা।
দেশ সোনা রুপা ব্রোঞ্জ মোট
জাপান ৪ ২ ১ ৭
অস্ট্রেলিয়া ৪ ২ ০ ৬
যুক্তরাষ্ট্র ৩ ৬ ৩ ১২
ফ্রান্স ৩ ৩ ২ ৮
দক্ষিণ কোরিয়া ৩ ২ ১ ৬
চীন ৩ ১ ২ ৬
ইতালি ১ ২ ৩ ৬
কাজাখাস্তান ১ ০ ২ ৩
বেলজিয়াম ১ ০ ১ ২
জার্মানি ১ ০ ০ ১
হংকং ১ ০ ০ ১
উজবেকিস্তান ১ ০ ০ ১
গ্রেট ব্রিটেন দুই রৌপ্য আর দুই ব্রোঞ্জ নিয়ে ৪ পদক নিয়ে আছে এই তালিকার ঠিক পরেই। পদক তালিকায় অবশ্য এখন পর্যন্ত নাম লিখিয়েছে আরও অনেক দেশই। ৬টি দেশ অন্তত একটি করে ব্রোঞ্জ পদক জিতে নাম উঠিয়েছে পদকের খাতায়। যেখানে আছে ভারতের নামটাও। মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতেছেন ভাকের মানু।
এই বিভাগের আরও খবর
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়