বাংলাখবর

পেলে-ম্যারাডোনা-মেসি নয়, রোনালদোই ইতিহাসের সেরা!

স্পোর্টস ডেস্ক : সর্বকালের সেরা ফুটবলার কে এ নিয়ে বিতর্কের শেষ নেই। একসময় পেলে ও ম্যারাডোনার মধ্যে সেরা নির্ধারণের তর্ক হতো, পরবর্তীতে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মধ্যেও এই তুলনা চলেছে। তবে মেসি ২০২২ সালে বিশ্বকাপ জেতার পর অনেকেই তাকে সর্বকালের সেরা হিসেবে ঘোষণা করেছেন। কিন্তু রোনালদো ও তার ভক্তরা এই মতের সঙ্গে একমত নন।

সম্প্রতি স্প্যানিশ টিভি শো ‘এল চিরিনগুইতো’তে দেয়া এক সাক্ষাৎকারে ক্রিশ্চিয়ানো রোনালদো নিজেকে সর্বকালের সেরা পরিপূর্ণ ফুটবলার হিসেবে দাবি করেছেন। আল নাসরের পর্তুগিজ মহাতারকা বলেছেন, ‘আমি সর্বকালের সেরা কমপ্লিট খেলোয়াড়। ক্রিশ্চিয়ানোকে পরিপূর্ণ নন বলাটা হবে মিথ্যার নামান্তর। আপনি পেলে, মেসি, ম্যারাডোনাকে অগ্রাধিকার দিতে পারেন। বিষয়টা আমি বুঝি এবং সম্মান করি।’

এই সাক্ষাৎকারে তিনি আরও অনেক বিষয়ে খোলামেলা কথা বলেছেন, যার মধ্যে ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহাম এবং রিয়াল মাদ্রিদের প্রসঙ্গ উল্লেখযোগ্য। বিশ্বের সেরা ক্লাব সম্পর্কে জানতে চাইলে রোনালদো বলেন, ‘রিয়াল মাদ্রিদ ইতিহাসের সবচেয়ে বড় ক্লাব।’

ভিনিসিয়ুসের ব্যালন ডি’অর না পাওয়া নিয়েও রোনালদো মন্তব্য করে বলেন, ‘ভিনিসিয়ুসের ব্যালন ডি’অর জেতা উচিত ছিল। যদিও আমি বিস্মিত নই। আমি পুরস্কারটা জিতেছি কি জিতিনি, সেটা পাশে সরিয়ে রেখেই বলছি, এটার বিশ্বাসযোগ্যতার অভাব আছে। সে চ্যাম্পিয়নস লিগ জিতেছে, অনেক গোল করেছে।’

এছাড়া জুড বেলিংহামের প্রশংসা করে রোনালদো বলেন, ‘জুড বেলিংহাম এখনো অনেক তরুণ। তার জন্য দারুণ ভবিষ্যৎ অপেক্ষা করছে। সে আমাকে জিদানের কথা মন করিয়ে দেয়। জিদানের কিছু বিষয় তার মধ্যে আছে।’

আগামীকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) ৪০ বছরে পা রাখবেন রোনালদো। তার ফুটবল ক্যারিয়ার যে শেষের পথে, তা অনুমেয়। ভবিষ্যতে কোচ হবেন কি না, জানতে চাইলে রোনালদো বলেন, ‘কোচ হিসেবে? আমার তা মনে হয় না। এটা খেলোয়াড় হওয়ার চেয়ে কঠিন। ক্লাবের মালিক হওয়া যেতে পারে।’

রোনালদোর এই বক্তব্য নতুন করে ফুটবলপ্রেমীদের মাঝে বিতর্কের জন্ম দিয়েছে। সত্যিই কি তিনি সর্বকালের সেরা? নাকি মেসি, পেলে, ম্যারাডোনা এখনো তার চেয়ে এগিয়ে? এই বিতর্ক চলতেই থাকবে।
 
এই বিভাগের আরও খবর

শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ

শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ

মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি

মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি

আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়