বাংলাখবর

পূর্বাচলে স্টেডিয়াম হবে, তবে নাম ও নকশা বদলে

স্পোর্টস ডেস্ক : সরকার পতনের পর এমনিতেই ঝুলে গিয়েছিল পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়ামের ভাগ্য। আপাতত সেটি ঝুলেই থাকছে। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সক্রিয় পরিচালকদের সঙ্গে আলোচনায় নতুন সভাপতি ফারুক আহমেদ নীতিগতভাবে একমত হয়েছেন যে এর নির্মাণপ্রক্রিয়া শুরু হলেও হবে আরো অন্তত এক বছর পর। আগামী বৃহস্পতিবার পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্তই তোলা হবে অনুমোদনের জন্য।

একই সঙ্গে দেশের রাজনৈতিক হাওয়া বদলের পর বিসিবির থমকে যাওয়া কাজের গতি কিভাবে ফেরানো যায়, তা নিয়েও কথা হয়েছে আজ।
বৃহস্পতিবারের সভায় কোরাম পূর্ণ করতে হলে অন্তত ৯ জন পরিচালককে উপস্থিত থাকতে হবে। আত্মগোপনে থাকা বোর্ড পরিচালকরা বিসিবির পরিচালনা পর্ষদের কাজে ফেরেননি। তাদের ছাড়া কোরাম পূর্ণ করেই সভা করা যাবে বলে আশাবাদী পরিচালকরা, যাদের অনেকে এটিকে ‘জরুরি সভা’ হিসেবেই ধরছেন।

কারণ পূর্বাচল স্টেডিয়ামের ব্যাপারে মাস শেষ হওয়ার আগেই সিদ্ধান্ত নেওয়াটা জরুরি। এই স্টেডিয়াম নির্মাণের কাজ পেতে আগ্রহী প্রতিষ্ঠানের কাছ থেকে আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে দরপত্র আহ্বান করা হয়েছিল নাজমুল হাসান সভাপতি থাকতেই।

তবে পরিবর্তিত পরিস্থিতিতে এখনই কাজ শুরু করতে চাচ্ছে না ফারুকের নেতৃত্বাধীন বিসিবি। সে বিষয়েই এক পরিচালক বলছিলেন, ‘আমাদের এই টেন্ডার ড্রপিংটা বন্ধ করতে হবে।

না হলে আরেকটি নতুন সমস্যা তৈরি হবে। এ জন্য ২৯ তারিখ মিটিং ডাকা হয়েছে। আমরা চাচ্ছি টেন্ডার ড্রপিংয়ের সময়টা স্থগিত করতে অথবা পরিবর্তন করে পিছিয়ে নিতে।’

নাজমুলের সময়ে নৌকার আদলে নকশা করা হয় স্টেডিয়ামটির। এখন নকশা আর নাম পরিবর্তন ‘বাধ্যতামূলক’ হয়ে পড়েছে বলে মনে করছে বিসিবি।

আরেক বোর্ড পরিচালক বলেন, ‘আগের নকশায় তো আর স্টেডিয়াম করা সম্ভব নয়। নৌকার যে নকশা ছিল সেভাবে করলে লোকে ভেঙে ফেলার আশঙ্কা বেশি। এ ছাড়া নামও বদলাতে হবে।’

পূর্বাচলের এই স্টেডিয়াম শেষ পর্যন্ত আলোর মুখ দেখবে কি না—এমন প্রশ্নে এই পরিচালক বলেন, ‘স্টেডিয়ামটা তো আমাদের দরকার। আইসিসিতে প্রতিশ্রুতি দেওয়া। ২০৩১ ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের জন্য মাঠের সংখ্যা বাড়াতে হবে।’ কিন্তু কাজ শুরু হলে কবে হবে? সংবাদমাধ্যমকে বলা আরেক পরিচালক আকরাম খানের কথা থেকে সে বিষয়ে একটি ধারণা পাওয়া গেছে, ‘আমরা (এই বোর্ড) আগামী বছরের অক্টোবর পর্যন্ত আছি। এই সময়ের মধ্যে বড় কোনো প্রকল্পে হয়তো আমরা হাত দিতে পারব না। ছোট ছোট যে কাজ আছে, সেগুলো শেষ করতে চাই।’
 
এই বিভাগের আরও খবর

শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ

শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ

মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি

মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি

আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়