বাংলাখবর
পিএসজিতেই খেলব, যেখানে আমি খুব খুশি: এমবাপে
স্পোর্টস ডেস্ক : ইউরোপিয়ান ক্লাব ফুটবলে দলবদলের মৌসুম এলেই শুরু হয় নাটকীয়তা। তারকা ফুটবলারদের দলে ভেড়াতে চেষ্টার কমতি থাকেনা কোনো দলেরই। কাড়িকাড়ি অর্থ খরচ করতেও দ্বিধা করে না ক্লাবগুলো। আর বিশ্বকাপজয়ী কিলিয়ান এমবাপে কয়েক মৌসুম ধরেই এসব নাটকীয়তায় যোগ করে নতুন মাত্রা।
এবারও ফরাসি তরুণ ফুটবলারকে নিয়ে শুরু হয়েছে আলোচনা যা উসকে দিয়েছেন তিনি নিজেই। ২৪ বছর বয়সী এই স্ট্রাইকার পিএসজি থেকে বিদায় নিচ্ছেন এমন সিদ্ধান্ত জানিয়ে ক্লাবকে তিনি চিঠি পাঠিয়েছেন, এমন সংবাদ প্রকাশের পর আলোচনায় এই ফরাসি তারকা। তবে প্যারিসিয়ান ভক্তদের জন্য সুসংবাদ দিলেন এমবাপে নিজেই।
ফরামি গণমাধ্যম লা প্যারিসিয়ান এমবাপে রিয়ালে যোগদান করবেন বলে সংবাদ প্রকাশ করে। সেই খবর তিনি নিজের টুইটারে শেয়ার দিয়ে জানান এটি সম্পূর্ণ মিথ্যে একটি তথ্য।
এমবাপে তার টুইট বার্তায় আরো বলেন , 'আমি আগেই বলেছি যে আমি পিএসজিতে পরের মৌসুম চালিয়ে যাব যেখানে আমি খুব খুশি।'
গত মৌসুমে বিস্তর নাটকীয়তা শেষে বর্তমান ক্লাব পিএসজিতেই থেকে যাবার সিদ্ধান্ত নেন ২০১৮ সালে বিশ্বকাপজয়ী এমবাপে। সুযোগ ছিল ফ্রি এজন্ট হয়ে নিজের পছন্দের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগদানের। স্প্যানিশ ক্লাবটিও তাকে পেতে প্রায় দুইশ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল ফরাসি জায়ান্টদের। তবে চুক্তির মেয়াদ ফুরোবার একেবারে শেষ পর্যায়ে রিয়াল ও তার ভক্ত সমর্থকদের হতাশায় পুড়িয়ে আরো দুই বছরের জন্য পিএসজিতেই থেকে যাবার সিদ্ধান্ত নেন তরুণ এ স্ট্রাইকার।
নতুন চুক্তি অনুযায়ী ২০২৪ এর জুন পর্যন্ত পিএসজিতেই থাকবেন এমবাপে। তবে শর্তও ছিল একটি। চুক্তির একটি ধারায় বলা ছিল, এমবাপে চাইলে, আরও এক বছর অর্থাৎ ২০২৫ এর জুন পর্যন্ত থাকতে পারবেন। তবে এ ধারা কার্যকর করতে হবে ২০২৩ এর ৩১ জুলাই এর আগেই। আর এই ধারা কার্যকর না করার সিদ্ধান্ত নিয়েছেন এমবাপে। এমন সংবাদই প্রকাশ করে একাদিক ফরাসি গণমাধ্যম, তবে আজ তা ভুল প্রমাণ করেন এমবাপে।
অবশেষে ফরাসি তারকা নিজে বিস্তারিত সব প্রকাশ না করলেও পরের মৌসুম যে পিএসজিতে খেলছেন তা নিশ্চিত করেছেন।
এই বিভাগের আরও খবর
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়