বাংলাখবর

পিএসজিকে উড়িয়ে ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন চেলসি

স্পোর্টস ডেস্ক : ঢাক-ঢোল পিটিয়ে নতুন ফরম্যাটে শুরু হয়েছে ক্লাব বিশ্বকাপের সাজানো-গোছানো আসর। ফিফার ওই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন পিএসজিকে ৩-০ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে চেলসি।

দুর্দান্ত ছন্দে থাকা পিএসজিকে ম্যাচের আগে প্রচ্ছন্ন হুমকি দিয়েছিলেন চেলসির অধিনায়ক রিচ জেমস, ‘আমরা রিয়াল মাদ্রিদ নই।' অব্যক্ত কথাটা ছিল, 'যে আমাদেরও ৪ গোল দিয়ে দেবে।’

রোববার রাতে মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে গোল খাওয়া তো দূরে থাক চেলসি লা প্যারিসিয়ারদের সুযোগই তৈরি করতে দেয়নি। বরং কোলে পালমার ও এনজো ফার্নান্দেজ মিডফিল্ড জুটিতে অকার্যকর হয়ে পড়ে লুইস এনরিকের ডায়নামিক মিডফিল্ড ও ফ্রন্টলাইন।

কর্তৃত্ব করে খেলতে থাকা চেলসি প্রথমার্ধে খেলা একপ্রকার শেষ করে দেয়। ম্যাচের ২২ ও ৩০ মিনিটে ইংলিশ মিডফিল্ডার পালমার জালে বল পাঠিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেন। ৪৩ মিনিটে পালমারের পাস ধরে চিপ করে জালে বল পাঠিয়ে পিএসজির ম্যাচে ফেরার আশা শেষ করে দেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার জোয়াও পেদ্রো।

এ নিয়ে ২০২২ সালের পর পুনরায় ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন হলো চেলসি। তবে ব্লুজরা নতুন ফরম্যাটের টুর্নামেন্টের প্রথম আসরের চ্যাম্পিয়ন হওয়ায় এর কৃতিত্ব নিশ্চয়ই বেশি। অন্য দিকে গত প্রায় এক যুগ চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলই ক্লাব বিশ্বকাপ জিতে নিয়ে গেছে। চেলসি ভাঙলো সেই ধারা।

এই বিভাগের আরও খবর

শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ

শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ

মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি

আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়