বাংলাখবর

দুর্দান্ত হ্যাটট্রিক করে সবার নজর কাড়লেন মেসিপুত্র মাতেও

স্পোর্টস ডেস্ক : সময়ের সেরা ফুটবলার তিনি। কারও কারও চোখে সর্বকালের সেরা ফুটবলারও বটে। লিওনেল মেসির পায়ের জাদুদে বুদ হয়নি এমন ফুটবল প্রেমী কমই আছে। তার অসাধারণ ড্রিবলিং আর প্রতিপক্ষের খেলোয়াড়দের বোকা বাানিয়ে গোল করতে বেশ পটু লিও। গ্যালারির দর্শকদের চোখ আটকে যায় সেখানেই।

অনেক ফুটবল বিশেষজ্ঞদের মত, আরেকজন মেসি আগামী শতাব্দীতে পাওয়া যাবে না। তবুও মেসির মতো এমন অসাধারণ আরও একটা মেসির অন্বেষণে গোটা ফুটবল বিশ্ব। পাওলো দিবালার পর ক্লদিও এচেভেরিও পরিচিত পান এই নামে।

তবে মেসির নিজের ঘরেই আছে এমন এক ফুটবলার যাকে নিয়ে গর্ব করতে পারে আর্জেন্টাইন সমর্থকরা। মেসিপুত্র মাতেও মেসি। তিন ছেলের মধ্যে মেঝো মাতেও। বয়স মাত্র আট বছর। ক্রীড়াঙ্গনে তারকাদের পরিবার নিয়ে নেট দুনিয়ায় সবমসময় চলে আলোচনা-সমালোচনা। কখনও নিজের কীর্তি কখনও আবার ভক্তদের পাগলামির কারণে হয় ভাইরাল।

এবার নিজের কর্ম দিয়ে টুইটারসহ অন্যান্য সামাজিকমাধ্যমে আলোচনায় এসেছে মাতেও মেসির ছোট্ট একটা ফুটবল ক্লিপ। যেখানে মেসি পুত্র প্রমাণ করেছেন যে তিনি সত্যি মেসির পুত্র। মেসির ক্লাব ইন্টার মায়ামির একাডেমির বয়সভিত্তিক দলে খেলেন মাতেও। আর সেখানে একটি ম্যাচে হ্যাটট্রিক করেন তিনি। মাতেও মেসির দুর্দান্ত ওই হ্যাটট্রিক নেট দুনিয়ায় ভাইরাল।  

মাতেওর খেলার সঙ্গে অনেকেই মেলাচ্ছেন বাবা মেসিকে। মায়ামির ওই ম্যাচের প্রথম গোলটা হয়েছিল গোলপোস্টের অনেক বাইরে থেকে। যেটা আটকানো প্রতিপক্ষের গোলরক্ষকের জন্য অনেকটা অসম্ভবই। পরের গোলেই মাতেও দেখিয়েছেন অসাধারণ ড্রিবলিং। যারমধ্যে এতদিন লুকিয়ে ছিল বড় কোনো ফুটবলার হওয়ার অপার সম্ভাবনা। সেপ্টেম্বরে বাবার হাত ধরে মায়ামিতে নিজের ফুটবল শুরু করা মাতেও ইতোমধ্যে বয়সভিত্তিক দলে করেছেন দশ গোল।

তবে ভক্তরা মেসির চেয়ে একটি জায়গায় আলাদা করছেন মাতেওকে। সে গোলের শট নিতে তার ডান পা বেশি ব্যবহার করেন। যদিও মেসির শক্তির জায়গা তার বাম পা। কে জানে একদিন হয়তো বা পায়ের জাদুর থেকে ডান পায়ের জাদুদে বুদ হয়ে থাকবেন বিশ্বের ফুটবল ভক্তরা।

সূত্র : মার্কা

এই বিভাগের আরও খবর

শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ

শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ

মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি

মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি

আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়