বাংলাখবর
দুর্দান্ত জয়ে সাফের ফাইনালে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। শুক্রবার (১৬ মে) ভারতের অরুণাচল প্রদেশের ইউপিয়ায় অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে পরাজিত করে এই কৃতিত্ব অর্জন করে লাল-সবুজ জার্সিধারী যুবারা।
ম্যাচের প্রথমার্ধ উত্তেজনাপূর্ণ হলেও ছিল গোলশূন্য। তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় দৃশ্যপট। ম্যাচের ৭৩ মিনিটে কর্নার থেকে দুর্দান্ত হেডে গোল করে দলকে এগিয়ে দেন আশিকুর রহমান। এই গোলে মূল অবদান ছিল অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের, যিনি নিখুঁতভাবে বলটি পৌঁছে দেন আশিকুরের কাছে
৮০ মিনিটে আবারও আলো ছড়ান ফয়সাল। এবার সহকারী ছিলেন মানিক। বক্সে মানিকের বাড়ানো বল থেকে ঠাণ্ডা মাথায় ফিনিশিং করে দলের লিড ২-০ করেন অধিনায়ক ফয়সাল। নেপাল যদিও ৮৬ মিনিটে একটি গোল পরিশোধ করে খেলায় ফেরার চেষ্টা করে। সংঘবদ্ধ আক্রমণে বাংলাদেশের রক্ষণভাগ ভেদ করে গোলরক্ষক মাহিনকে পাশ কাটিয়ে বল জালে জড়ান নেপালের ফরোয়ার্ড।
প্রথমার্ধে অবশ্য বাংলাদেশ কাঙ্ক্ষিত ছন্দে ছিল না। বল পজেশন ও আক্রমণে নেপালই ছিল এগিয়ে। এমনকি ৩০ মিনিটে নেপালের একটি প্রচেষ্টা পোস্টে লেগে ফিরে আসে। গোলরক্ষক মাহিনকে বেশ কয়েকবার পরাস্ত করলেও গোলের দেখা পায়নি নেপাল। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে স্বাগতিক ভারত ও মালদ্বীপের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দল। ১৮ মে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।
এই বিভাগের আরও খবর
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়