বাংলাখবর

দুই বছর পর এক ম্যাচে জোড়া গোল নেইমারের

স্পোর্টস ডেস্ক : নেইমারের খেলার ধার আর আগের মতো নেই। থাকবে কীভাবে? বছরের বেশিরভাগ সময় তো তাকে কাটাতে হয় চোটকে সঙ্গী করেই! ফলে পারফরম্যান্সও অনেকটাই ক্ষয়ে গিয়েছিল ব্রাজিলিয়ান সুপারস্টারের।

স্বদেশী ক্লাব সন্তোষে গিয়ে তো দর্শকের দুয়োও শুনেছেন কদিন আগে। রেগেমেগে ওই দর্শকের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন নেইমার। যে ঘটনা নিয়ে আলোচনাও হয়েছে বেশ।

দুয়ো শোনা স্বাভাবিক। তার যে মান, তার কাছে সমর্থকদের যে প্রত্যাশা, সেটি পূরণ করতে পারছিলেন না নেইমার। অবশেষে সেরা ছন্দে দেখা গেলো ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে। দীর্ঘ প্রায় দুই বছর পর এক ম্যাচে জোড়া গোল করেছেন তিনি।

সোমবার (৪ আগস্ট) রাতে ব্রাজিলিয়ান সিরিআর ম্যাচে জুভেন্টুদের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে সন্তোষ। জোড়া গোল করে জয়ের নায়ক নেইমার।

ম্যাচের ৩৬ মিনিটে গোলরক্ষককে পরাস্ত করে সন্তোষের হয়ে গোলের সূচনা করেন নেইমার। ৩৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলভারো ব্যারেল।

প্রথমার্ধের স্টপেজ টাইমে মার্সেলো হার্মেস কর্নার নেন এবং উইলকার অ্যাঞ্জেল হেডে একটি গোল শোধ করেন জুভেন্টুদের হয়ে।

দ্বিতীয়ার্ধে সন্তোষ অনেক ভুল করে, এমনকি জুভেন্টুদের চাপের মুখে পড়ে। কিন্তু শেষ হাসি হেসেছে সন্তোষই। রক্ষণভাগের ভুলে পেনাল্টি পান নেইমার। ৮০তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৩-১ করেন তিনি।

২০২২ সালের পর এই প্রথম টানা পাঁচটি ম্যাচে খেলতে পেরেছেন নেইমার। এছাড়া এক ম্যাচে জোড়া গোল পেয়েছেন প্রায় দুই বছর পর। শেষবার বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল জাতীয় দলের হয়ে বলিভিয়াকে ৫-১ ব্যবধানে হারানোর ম্যাচে দুই গোল করেছিলেন এই তারকা ফরোয়ার্ড।

এই বিভাগের আরও খবর

শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ

শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ

মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি

আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়