বাংলাখবর
দুই গোল করে আর্জেন্টিনাকে জেতালেন মেসি
স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার একাদশে ফিরলেন মেসি, ফিরলেন সেই চেনা রূপে। প্রথমার্ধেই পেলেন দুইবার জালের দেখা। লিওনেল মেসির করা সেই দুই গোলেই ম্যাচ জিতল আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পেরুকে ২-০ গোলে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা।
আগের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদলি হয়ে মাঠে নেমেছিলেন মেসি। মাংসপেশির চোটের কারণে ইন্টার মায়ামির হয়ে চারটি ম্যাচ খেলা হয়নি এই তারকার। আর্জেন্টিনার হয়েও খেলতে পারেননি একটি ম্যাচ। অবশেষে চোট কাটিয়ে আলবেসিলেস্তেদের শুরুর একাদশে ফেরেন তিনি।
ম্যাচজুড়েই ছন্দে ছিলেন মেসি। পাসিং, ড্রিবলিংয়ে নজর কেড়েছেন। ম্যাচের ৩২ মিনিটে প্রথম গোলটি করেন। নিকোলাস গঞ্জালেসের বাড়ানো বলে বক্সের ডান দিক থেকে বাঁ পায়ের শটে লক্ষ্য ভেদ করেন আর্জেন্টাইন তারকা।
৪২ মিনিটে করেন দ্বিতীয় গোলটি। এনজো ফার্নান্দেজের পাস পেয়ে নিখুঁত শটে বল জালে পাঠান মেসি।
লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে এখন সবচেয়ে বেশি গোলের রেকর্ড মেসির। ৩১ গোল নিয়ে আছেন সবার ওপরে। ছাড়িয়ে গেছেন উরুগুয়ের ফরোয়ার্ড লুইস সুয়ারেজকে।
মেসি ফেরায় আর্জেন্টিনার আক্রমণেও পেয়েছে পূর্ণতা। পেরুর বিপক্ষে দুই অর্ধেই দাপট দেখিয়েছে লিওনেল স্কালোনির দল। বলে দখল ছিল ৭০ শতাংশ। গোলের উদ্দেশে আর্জেন্টিনা শট নেয় ৯টি, যার ছয়টি ছিল অন টার্গেট। বিপরীতে পেরু কোনো শটই লক্ষ্যে রাখতে পারেনি।
গত শুক্রবার প্যারাগুয়েকে ১-০ গোলে হারায় আর্জেন্টিনা। তার আগে ইকুয়েডরকে ১-০ এবং বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জিতেছিল ৩-০ ব্যবধানে। চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। সাত পয়েন্ট নিয়ে এর পরের দুই অবস্থানে উরুগুয়ে ও ব্রাজিল। আজ অন্য ম্যাচে ব্রাজিলকে ২-০ গোলে হারিয়েছে উরুগুয়ে।
এই বিভাগের আরও খবর
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়