বাংলাখবর

তাসকিনকে যে পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী

স্পোর্টস ডেস্ক : চলতি মাসের ৩০ তারিখ পাকিস্তানে শুরু হবে এশিয়া কাপ। ৫ অক্টোবর ভারতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। গুরুত্বপূর্ণ এই দুটি টুর্নামেন্টে ভালো করে খেলার জন্য জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদকে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০জন ক্রীড়া ব্যক্তিত্ব ও দুটি প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দেন। পুরস্কার হিসেবে প্রত্যেককে এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ দেওয়া হয়।

জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ পেয়েছেন সেরা ক্রীড়া ব্যক্তিত্বের পুরস্কার।

অনুষ্ঠান শেষে তাসকিন বলেন, ‘প্রথমবারের মতো জাতীয় পুরস্কার পেলাম, মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নেওয়া আমার জন্য খুবই গর্বের বিষয়। আমার আসলে খুবই ভালো লাগছে।’

পুরস্কার তুলে দেওয়ার সময় তাসকিনকে প্রধানমন্ত্রী কিছু একটা বলছিলেন। এ ব্যাপারে তাসকিন জানান, ‘আসলে প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করছিলেন, সামনে আমাদের কী কী খেলা আছে। পরে অবশ্য প্রধানমন্ত্রী নিজেই বলছিলেন যে সামনে এশিয়া কাপ, বিশ্বকাপ আছে, সবার জন্য শুভকামনা, ভালোমতো খেলো।

ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদান রাখায় নারী সাফ চ্যাম্পিয়নশিপজয়ী দলের অধিনায়ক সাবিনা খাতুন ও গত এসএ গেমসের সোনাজয়ী ভারোত্তোলক জিয়ারুল ইসলামও সেরা ক্রীড়া ব্যক্তিত্বের পুরস্কার পেয়েছেন।

এই বিভাগের আরও খবর

শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ

শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ

মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি

আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়