বাংলাখবর

তামিমের জ্ঞান ফিরেছে, কথা বলছেন পরিবারের সঙ্গে

স্পোর্টস ডেস্ক : তামিম ইকবালকে নিয়ে অবশেষে স্বস্তির খবর মিলল। হার্ট অ্যাটাকে লাইফ সাপোর্টে থাকা জাতীয় দলের সাবেক অধিনায়কের জ্ঞান ফিরেছে। হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকা তামিম স্বাভাবিকভাবে কথা বলছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেছেন বলে জানা গেছে।

সোমবার (২৪ মার্চ) বিকেএসপিতে ডিপিএলের ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম। পরে জানা যায়, স্বল্প সময়ের ব্যবধানে দুবার হার্ট অ্যাটাক হয়েছে তার। চিকিৎসকরা দ্রুত এনজিওগ্রাম করে হার্টে ব্লক শনাক্ত করেন এবং সফলভাবে রিং পরানো হয়। সর্বশেষ খবর অনুযায়ী, তামিমের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেল সংবাদমাধ্যমে জানিয়েছেন, জ্ঞান ফিরে পেয়েছেন তামিম এবং তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। তবে এখনো তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, রিং পরানোর পরের এই সময়টা খুব গুরুত্বপূর্ণ।

ঢাকা প্রিমিয়ার লিগে সোমবার সাভারের বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচের আগে টস করলেও অসুস্থ হয়ে পড়ায় ফিল্ডিংয়ে নামতে পারেননি মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম।

খেলা শুরুর আগে হুট করে বুকে ব্যথা অনুভব করায় বিকেএসপির কাছেই ফজিলাতুন্নেসা হাসপাতাল ও নার্সিং কলেজে ভর্তি করা হয় তাকে। এনজিওগ্রাম করানো হলে হার্টে একটা ব্লক ধরা পড়ে এবং দ্রুততার সঙ্গে রিং পরানো হয়। তার দ্রুত সুস্থতার জন্য দেশজুড়ে ভক্ত-সমর্থকরা দোয়া করছেন।

এই বিভাগের আরও খবর

শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ

শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ

মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি

আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়