বাংলাখবর

ঢাকায় আর্জেন্টিনার গোলরক্ষক মার্টিনেজ

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ এসেছেন বাংলাদেশে। তার সঙ্গে এসেছেন কয়েকজন ব্যক্তিগত স্টাফও। সোমবার (৩ জুলাই) ভোর ৫ টা ১০মিনিটে আর্জেন্টিনা থেকে ঢাকায় এসেছেন মার্টিনেজ। কয়েক হাজার মাইল পথ পাড়ি দিতে ট্রানজিটও ছিল ফ্লাইটে। হল্যান্ডের আমস্টারডাম থেকে প্রায় দশ ঘণ্টা বিমান ভ্রমণ করে ভোরে ঢাকা নামেন তিনি। সব মিলিয়ে তার ভ্রমণ ঘণ্টা ৩০ এর বেশি। তবে বাংলাদেশের সাধারণ আর্জেন্টিনা ভক্তদের সঙ্গে মার্টিনেজের দেখা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

জানা গেছে, ঢাকায় মার্টিনেজ তার স্পন্সর প্রতিষ্ঠান নেক্সট ভেঞ্চারের এক অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে মাশরাফি বিন মর্তুজার পাশাপাশি উপস্থিত থাকার কথা রয়েছে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলকের।

মধ্যাহ্ন ভোজ শেষ করে দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার সূচিও রয়েছে মার্টিনেজের সফরসূচিতে। বিকেল ৪টা ৪০ মিনিটের ফ্লাইটে ঢাকা ছাড়বেন কলকাতার উদ্দেশ্যে।

এর আগে, কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত  বলেন, ‘ভোর সাড়ে ৫টায় ঢাকায় পৌঁছাবেন মার্টিনেজ। এরপর হোটেলে কিছুটা সময় বিশ্রাম নেবেন। দুপুরে পৌনে এক ঘণ্টার জন্য যে প্রতিষ্ঠান তাকে ঢাকায় আনছে সেই প্রতিষ্ঠানের অফিস পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে তার। এরপরই বাংলাদেশ ত্যাগ করবেন তিনি।’

এই বিভাগের আরও খবর

শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ

শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ

মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি

আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়