বাংলাখবর

টটেনহ্যামকে উড়িয়ে অ্যানফিল্ডে লিভারপুলের শিরোপা উৎসব

স্পোর্টস ডেস্ক : অ্যানফিল্ডে শিরোপা উৎসবের জন্য সব ধরণের প্রস্তুতি নিয়েই এসেছিলেন লিভারপুলের খেলোয়াড় ও সমর্থকরা। আর্নে স্লটের দলকে শিরোপা নিশ্চিত করতে দরকার ছিল মাত্র এক পয়েন্ট। তবে ম্যাচের শুরুতেই টটেনহ্যাম হটস্পারের গোলে স্তব্ধ হয়ে যায় স্টেডিয়াম। কিন্তু দ্রুতই ছন্দে ফেরে অলরেডরা। একের পর এক গোল করে উল্লাসে ভাসায় অ্যানফিল্ডকে। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই রঙিন উৎসবে মেতে ওঠে লিভারপুল। গায়ে ছিল ‘চ্যাম্পিয়নস ২০২৪-২৫’ লেখা বিশেষ জার্সি। মোহাম্মদ সালাহ ও ভার্জিল ফন ডাইকও উদযাপনে যোগ দেন।

রেকর্ড ছুঁয়ে ২০তম প্রিমিয়ার লিগ শিরোপা জিতে ম্যানচেস্টার ইউনাইটেডের পাশে বসে লিভারপুল। রোববার রাতে  টটেনহ্যাম হটস্পারকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে ২০২৪-২৫ মৌসুমের প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিত করেছে অলরেডরা।

ম্যাচের ১২ মিনিটে ডমিনিক সোলাঙ্কের হেডে গোল হজম করে লিভারপুল। তবে চার মিনিটের মধ্যেই লুইস দিয়াজ সমতা ফেরান। এরপর ২৪ মিনিটে অ্যালেক্স ম্যাক অ্যালিস্টার ও ৩৪ মিনিটে কোডি গ্যাকপোর গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। পুরো অ্যানফিল্ড তখন উৎসবের মঞ্চে রূপ নেয়।

বিরতির পর ৬৩ মিনিটে সোবোসলাইয়ের পাস থেকে গোল করেন মোহাম্মদ সালাহ। চলতি প্রিমিয়ার লিগে এটি ছিল মিশরীয় ফরোয়ার্ডের ২৮তম গোল। একই সঙ্গে ১৮৫ গোল নিয়ে সালাহ উঠে যান প্রিমিয়ার লিগের সর্বকালের গোলদাতাদের তালিকায় পঞ্চম স্থানে। ম্যাচের ৬৯ মিনিটে টটেনহ্যামের উডোগির আত্মঘাতী গোলে ব্যবধান আরও বাড়ায় লিভারপুল।

এতে ৩৪ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করেছে লিভারপুল। নিকটতম প্রতিদ্বন্দ্বী আর্সেনালের সংগ্রহ ৬৭ পয়েন্ট। ফলে চার ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করে অলরেডরা।

প্রথম মৌসুমেই প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের কীর্তি গড়েছেন লিভারপুলের নতুন কোচ আর্নে স্লট। এর আগে হোসে মরিনহো, কার্লো আনচেলত্তি, ম্যানুয়েল পেল্লেগ্রিনি ও আন্তোনিও কোন্তে এই কীর্তি গড়েছিলেন।

শিরোপা নিশ্চিতের পর উচ্ছ্বসিত স্লট বলেন, ‘কিছু জেতা সবসময় বিশেষ। আর সেটা আরও বিশেষ হয়ে ওঠে, যদি আপনি প্রথম হন। আরও বিশেষ হওয়ার কারণ এমন একটি ক্লাবে এই সাফল্য পাওয়া, যাদের প্রত্যেক বছর লিগ জেতা হয়ে ওঠে না।’

এই বিভাগের আরও খবর

মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি

আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়

বিশ্বকাপ ফাইনালের ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা