বাংলাখবর

ঘরের মাঠে পিএসজিকে নিয়ে সতর্ক লিভারপুল

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে পিএসজির মাঠে গিয়ে ১-০ গোলে জিতে আসে লিভারপুল। এবার কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে রাউন্ড অব সিক্সটিনের দ্বিতীয় লেগে ফরাসি চ্যাম্পিয়নদের বিপক্ষে ঘরের মাঠে মুখোমুখি হবে অলরেডরা। তবে এগিয়ে থেকে ও অ্যানফিল্ডে খেলা হলেও এ ম্যাচ নিয়ে বেশ সতর্ক আর্না স্লটের শিষ্যরা।

আজ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ২টায় ম্যাচ শুরু হবে। একই সময় বায়ার্ন মিউনিখ লড়বে বায়ার লেভারকুসেনে বিপক্ষে, আর ইন্টার মিলান মুখোমুখি হবে ফেইনুর্দের।

এর আগে প্রথম লেগে পার্ক দেস প্রিন্সেসে দাপট দেখিয়েছিল পিএসজি। শুধু গোল করা ছাড়া বাকি সবকিছুতেই এগিয়ে ছিল তারা। কিন্তু পুরো ম্যাচে আধিপত্য করে খেললেও ৮৭তম মিনিটে গোল হজম করে হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। দ্বিতীয় লেগটি তাই তাদের জন্য বাঁচা-মরার। প্রতিপক্ষের মাঠে শুধু জয় পেলেই হবে না, ব্যবধানটাও থাকতে হবে কমপক্ষে ২-০। পিএসজি কোচ লুইস এনরিক অবশ্য আশাবাদী।

আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এনরিক বলেন, ‘দেখুন আমরা হারলেই আসর থেকে ছিটকে যাব। তাই আমাদের সামনে জয়ের বিকল্প নেই। প্রথম লেগে আমরা যেভাবে খেলেছি, তার পুনরাবৃত্তি করতে পারলে আমরা দ্বিতীয় রাউন্ডে যেতে পারি। তবে, অ্যানফিল্ড কঠিন জায়গা। আমরা আমাদের খেলাটাই খেলব। আমি আমার দল নিয়ে বেশ আশাবাদী।’

অবশ্য নির্ভার থাকতে পারছে না লিভারপুল। কারণ প্রথম লেগে ফলাফল ছাড়া পিএসজি সবকিছুতেই তাদের হারিয়েছে। তাই অ্যানফিল্ডে ম্যাচ হলেও সতর্ক থাকতে চায় অলরেডরা।

লিভারপুল কোচ আর্না স্লট বলেন, ‘ফাইনাল পর্যন্ত যেতে হলে আমাদের এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। সামনের দিকে প্রতিটা দলই কঠিন। তবে, আগে আমাদের এ ম্যাচ থেকে ইতিবাচক ফলাফল আনা জরুরি। প্রথম লেগে তারা দারুণ খেলেছে। তাই এ ম্যাচ বেশ কঠিনই হবে।’

এই বিভাগের আরও খবর

শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ

শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ

মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি

আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়