বাংলাখবর
ক্লাবের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তিতে জড়ালেন বিশ্বজয়ী তারকা ফুটবলার
স্পোর্টস ডেস্ক : ২০২০ সালে আর্সেনাল থেকে ১৭ মিলিয়ন ইউরোয় অ্যাস্টন ভিলায় যোগ দেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এরপরের ইতিহাস তো সবারই জানা। একে একে জিতেছেন ৪টি মেজর ট্রফি। যেখানে রয়েছে ফুটবল বিশ্বকাপ, কোপা আমেরিকা ২টি ও ফিনালিসিমার মতো ট্রফি। প্রতিটি টুর্নামেন্টেই গোলবারের নিচে নিজের দক্ষতার প্রমাণ করে গেছেন। সেই সঙ্গে ক্লাব অ্যাস্টন ভিলাকে ৪২ বছর পর নিয়ে গেছেন উয়েফা চ্যাম্পিয়নস লিগের চূড়ান্ত পর্বে।
তাই ধারণা করা হচ্ছিল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলা সহজেই তাকে ছাড়বে না, হয়েছেও তাই। দলের গোলবারের অতন্দ্র প্রহরীকে না ছেড়ে তার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করেছে ক্লাব ভিলা। নতুন চুক্তি অনুসারে মার্টিনেজ এখন ২০২৯ সাল পর্যন্ত ভিলা পার্কে থাকবেন।
২০২০ সালে আর্সেনাল থেকে চার বছরের চুক্তিতে ভিলায় যোগ দেন মার্টিনেজ। পরে ২০২২ সালে আরও তিন বছরের জন্য তার সঙ্গে চুক্তি করে ক্লাবটি। এবার চুক্তির মেয়াদ বাড়ানো হলো আরও দুই বছর।
অ্যাস্টন ভিলার জার্সিতে মার্টিনেজ এখন পর্যন্ত ১৫০ ম্যাচ খেলেছেন। প্রিমিয়ার লিগে গত মৌসুমে ৩৪ ম্যাচে ভিলার হয়ে ৯টি ক্লিন শিট রাখেন তিনি। বিদায়ী মৌসুমে উনাই এমেরির দল চতুর্থ স্থানে থেকে প্রিমিয়ার লিগ শেষ করে। ফলে ২০২৪-২০২৫ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পেয়ে যায় তারা।
সর্বশেষ কোপা আমেরিকায় আর্জেন্টিনার হয়ে ৬ ম্যাচের ৬টিতেই খেলেছেন মার্টিনেজ। এই আসরে কোপার ইতিহাসের সর্বোচ্চ ১৬ বারের মতো চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।
এই বিভাগের আরও খবর
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়