বাংলাখবর
কষ্টার্জিত জয়ে রিয়ালের সঙ্গে ব্যবধান কমাল বার্সেলোনা
স্পোর্টস ডেস্ক : শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের হোঁচট খাওয়ার সুযোগ দারুণভাবে কাজে লাগিয়েছে বার্সেলোনা। ঘরের মাঠে আলাভেসকে ১-০ ব্যবধানে হারিয়ে পয়েন্টের ব্যবধান কমিয়ে এনেছে হ্যান্সি ফ্লিকের দল।
তবে জয়টা সহজ ছিল না কাতালানদের জন্য। ম্যাচের ৬১ মিনিট পর্যন্ত গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে বার্সাকে। রবার্ট লেভান্ডোভস্কির একমাত্র গোলেই এসেছে স্বস্তির জয়। বার্সেলোনার জন্য এই জয় ছিল খুবই গুরুত্বপূর্ণ। কারণ, শিরোপার লড়াইয়ে টিকে থাকতে রিয়ালের সঙ্গে ব্যবধান কমানো ছিল জরুরি। এখন লিগ টেবিলে ২২ ম্যাচে রিয়ালের সংগ্রহ ৪৯ পয়েন্ট, বার্সেলোনা পিছিয়ে আছে মাত্র ৪ পয়েন্টে (৪৫)। সমান ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ ৪৮ পয়েন্ট নিয়ে অবস্থান করছে দ্বিতীয় স্থানে।
বল দখল ও আক্রমণে আধিপত্য দেখালেও প্রথমার্ধে আলাভেসের রক্ষণ ভাঙতে পারেনি বার্সা। ম্যাচের ৬ মিনিটেই দারুণ সুযোগ পেয়েছিলেন রাফিনহা, কিন্তু তিনি শট মারেন বাইরে। এর আগে দুর্দান্ত এক মুহূর্ত উপহার দেন লামিনে ইয়ামাল। নিজের অর্ধ থেকে বল পেয়ে একে একে পাঁচ-ছয়জন প্রতিপক্ষ খেলোয়াড়কে কাটিয়ে সামনে এগিয়ে যান তিনি। ১৭ বছর বয়সী এই প্লে মেকারের ড্রিবলিং দেখে মনে হচ্ছিল, যেন ভিডিও গেমের কোনো চরিত্র মাঠে খেলছে!
দ্বিতীয়ার্ধেও একাধিক সুযোগ তৈরি করলেও গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৬১ মিনিট পর্যন্ত। পেদ্রির ক্রসে লামিনে ইয়ামালের ভলি প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে লেভানডফস্কির সামনে চলে আসে। গোলবারের একদম সামনে বল পেয়ে নিশ্চিতভাবেই তা জালে জড়ান পোলিশ স্ট্রাইকার। এই একমাত্র গোলেই গুরুত্বপূর্ণ জয় পায় বার্সেলোনা, যা শীর্ষ লড়াইয়ে তাদের অবস্থান আরও মজবুত করল।
বিষয় : বার্সেলোনা লা লিগা
এই বিভাগের আরও খবর
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়