বাংলাখবর
এমবাপ্পে লাল কার্ড পেলেও ৩ পয়েন্ট নিয়ে ফিরল রিয়াল
স্পোর্টস ডেস্ক : লা লিগার ম্যাচে গত সপ্তাহেই ভ্যালেন্সিয়ার বিপক্ষে হারের ধাক্কা খায় বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। পরে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের কাছে ধরশায়ী হয় ৩-০ গোলে। গতকাল রবিবার রাতে আলাভাসের মাঠে গিয়েও শঙ্কায় পড়েছিল দলটি। লাল কার্ড পেয়ে মাঠের বাইরে যেতে হয়েছে কিলিয়ান এমবাপ্পেকে। তারপরও শেষ পর্যন্ত ১-০ গোলের জয়ে পূর্ণ ৩ পয়েন্ট নিয়েই ফিরতে পেরেছে কার্লো আনচেলত্তির দল।
ভিনিসিউস জুনিয়র, জুড বেলিংহ্যামদের ছাড়াই গতকাল মাঠে নেমেছিল রিয়াল। শুরু থেকেই হতশ্রী অবস্থা ছিল লস ব্লাঙ্কোসদের। যদিও ১৯তম মিনিটেই বল জালে জড়ায় রিয়াল। কর্নার থেকে হেডে জালে বল পাঠিয়েছিলেন রাউল আসেন্সিও। রিয়ালের জার্সিতে এটি তার প্রথম গোল হতো। কিন্তু ভিএআরে দেখে ফাউলের বাঁশি বাজান রেফারি।
আস্তে আস্তে ম্যাচে ফেরা রিয়াল এগিয়ে যায় ম্যাচের ৩৪তম মিনিটে। ফেদেরিকো ভালভের্দের কাছ থেকে ডি-বক্সের একটু বাইরে বল পেয়ে গতিময় শটে দারুণ গোল দেন এদুয়ার্দো কামাভিঙ্গা।
রিয়াল সবচেয়ে বড় ধাক্কা খায় ম্যাচের ৩৮তম মিনিটে। আন্তোনিয়ো ব্লাঙ্কোকে মারাত্মক ফাউল করে লাল কার্ড দেখান রেফারি। যদিও শুরুতে হলুদ কার্ড পেয়েছিলেন। পরে ভিএআর মনিটরে রিপ্লে দেখে সিদ্ধান্ত পাল্টে সরাসরি লাল কার্ড দেখান তিনি। এই নিয়ে ক্যারিয়ারে চতুর্থবার লাল কার্ড দেখলেন এমবাপ্পে। আগের তিনবারই ছিল পিএসজির জার্সিতে।
১০ জনের দল হয়ে যাওয়ার পর রক্ষণেই বেশি মনোযোগ দেয় রিয়াল। তাদের চেপে ধরে আলাভেসও। যদিও তেমন কোনো সুযোগ তারা তৈরি করতে পারেনি। উল্টো ৭০তম মিনিটে তারাও ১০ জনের দলে পরিণত হয়। বদলি নামা ভিনিসিউসকে পেছন থেকে ফাউল করেন মানু সানচেস। ভিএআর মনিটরে রিপ্লে দেখে তাকে লাল কার্ড দেখান রেফারি। তাতে স্বস্তি ফেরে রিয়াল শিবিরে। যদিও গোল আর কোনো দলই দিতে পারেনি।
লা লিগায় ৩১ ম্যাচে ২০ জয় ও ছয় ড্রয়ে ৬৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে রিয়াল। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। আর ৩০ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে আছে আলাভেস।
এই বিভাগের আরও খবর
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়