বাংলাখবর
ইয়ামালের নতুন প্রেম, আর্জেন্টাইন র্যাপারের সঙ্গে ঘনিষ্ঠতা!
স্পোর্টস ডেস্ক : সম্প্রতি স্প্যানিশ মিডিয়ায় লামিন ইয়ামালকে নিয়ে নতুন গুঞ্জন উঠেছে। বয়স ১৮ পূর্ণ করার পর এক জমকালো জন্মদিন পার্টিতে আর্জেন্টিনার জনপ্রিয় র্যাপার নিকি নিকোলের সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখা গেছে তাকে। এমনটাই দাবি করেছেন স্প্যানিশ সাংবাদিক জাভি হোয়োস।
টিকটকে প্রকাশিত এক ভিডিওতে হোয়োস বলেন, ‘আমার খুবই নির্ভরযোগ্য এক সূত্র জানিয়েছে, লামিন ইয়ামাল ও নিকি নিকোলের মধ্যে সম্পর্কের শুরু হয়েছে।’
তার দাবি, জন্মদিনের পার্টিতে দুজনের মধ্যে প্রচুর ফ্লার্টিং হয়েছে। তবে ইয়ামালের জন্মদিনের ১১ দিন পর এই ঘটনা অন্য দিকে মোড় নেয়। সেই রাতে দুজনকে একসঙ্গে একটি জনপ্রিয় সমুদ্রসৈকত ক্লাবে দেখা যায়। পরে রাত ৪টার দিকে ক্লাব থেকে একসঙ্গে বের হয়ে যেতে দেখা গেছে ইয়ামাল ও নিকিকে। ওই রাতে তাদের মধ্যে চুম্বনের ঘটনাও ঘটেছে বলে দাবি করেন হোয়োস।
বিখ্যাত সংগীতশিল্পী ফেদের সঙ্গে প্রেমের কারণে আগেও আলোচনায় ছিলেন নিকি নিকোল। অন্যদিকে, মাত্র ১৮ বছর বয়সেই বার্সেলোনার জার্সিতে নম্বর ১০ পাওয়া ইয়ামাল এখন স্প্যানিশ ফুটবলের সবচেয়ে আলোচিত তরুণ প্রতিভা।
স্পেনের সংবাদমাধ্যম ইতোমধ্যে ইয়ামালের নতুন এই প্রেম নিয়ে বাড়তি আগ্রহ দেখাতে শুরু করেছে। যদিও ইয়ামাল বা নিকির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে ভক্ত-সমর্থকরা এই নতুন জুটিকে নিয়ে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু করে দিয়েছেন।
এই বিভাগের আরও খবর
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়