বাংলাখবর

অবরোধে ঢাকা, দুর্ভোগ বাড়ালো বৃষ্টি

বাংলা খবর ঢাকা : ডিপ্লোমাকে ডিগ্রির মান দেওয়ার দাবিতে নার্সিং শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন। অন্যদিকে তিন দফা দাবিতে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচিতে বাধার পর রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

ঢাকার রমনা এলাকার গুরুত্বপূর্ণ দুটি মোড়ে অবরোধ কর্মসূচির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন ঢাকাবাসী। প্রায় চার ঘণ্টা ধরে সড়ক অবরোধের মধ্যে ঝুম বৃষ্টিতে দুর্ভোগ আরও বেড়েছে। অফিস ছুটির মুহূর্তে রাজধানীর বিভিন্ন মূল সড়ক ছাপিয়ে তীব্র যানজট ছড়িয়ে পড়েছে অলিগলিতেও। ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে অফিস ফেরত ঘরমুখো যাত্রীরা।

বুধবার (১৪ মে) দুপুর সোয়া ২টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন ডিপ্লোমা শিক্ষার্থীরা। এর আগে দুপুর ২টা থেকে কাকরাইল মোড় অবরোধ করেন জবি শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, শাহবাগ মোড় অবরোধের কারণে মৎস্য ভবন, গুলিস্তান, পল্টন, সায়েন্সল্যাব, ফার্মগেট, কারওয়ান বাজার, নয়া পল্টন ও বিজয়নগরসহ আশপাশের এলাকায় যানজট ছড়িয়ে পড়েছে। বিকেলে অফিস শেষে অনেকে একসঙ্গে বের হওয়ায় সড়কে গাড়ির চাপও বেড়েছে। বৃষ্টি শেষে বিকেলে যানজট আরও প্রকট আকার ধারণ করেছে।

এ সময় দীর্ঘক্ষণ সড়কে আটকে থাকতে দেখা যায় গণপরিবহনসহ ব্যক্তিগত যানবাহনও। গণপরিবহনের যাত্রীদের নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা দিতে দেখা যায়।

সাভার পরিবহনের হেলপার ওলিউর রহমান বলেন, সদরঘাট থেকে দুই ঘণ্টা হলো রওনা দিয়েছি। মৎস্য ভবন মোড় এখনো অনেক দূর। অথচ প্রেসক্লাব এলাকা পার হতে পারিনি।

মিডলাইন বাসের চালক আলাউদ্দিন জানান, হাইকোর্ট ফোয়ারার মোড়ে আটকে আছি। সামনে যেন গাড়ি চলছেই না। থমকে গেছে সড়কে চলাচল। ইনকামিং লেন আবার খালি। খবর নিয়ে জানলাম শাহবাগ ও কাকরাইলে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে রওনা দিয়ে সচিবালয় মোড় পর্যন্ত আধা ঘণ্টায সময়ে আসেন মোটরসাইকেল আরোহী রেজানুর ইসলাম। তিনি বলেন, হলি ফ্যামিলি হাসপাতালে যাব। আত্মীয় অসুস্থ। সামনে যা অবস্থা মনে হচ্ছে হেঁটে যেতে হবে। সড়কে থাকা যানবাহনের চাকা থেমে থেমে ঘুরছে।

জানতে চাইলে ট্রাফিক রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) শফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, এ সময়ে ঘরমুখো যানবাহনের কারণে এমনিতেই সড়কে তীব্র চাপ তৈরি হয়। সেখানে দুপুর থেকে রমনার দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট শাহবাগ ও কাকরাইলে যান চলাচল বন্ধ। দুটি সড়কই ৩ থেকে ৪ ঘণ্টা অবরোধ-আন্দোলন চলছে। আন্দোলনকারীদের বোঝানো হচ্ছে। কিন্তু তারা কেউই সড়ক ছাড়ছেন না।

তিনি বলেন, ঘরমুখো যাত্রী ও পরিবহনগুলোকে তো আটকে রাখা যাবে না। সে কারণে আমরা বিভিন্ন পয়েন্টে ডাইভারশন করে দিয়েছি। নীলক্ষেত, নিউমার্কেট, বাংলামোটর ও হেয়ার রোড দিয়ে ডাইভারশন করা হয়েছে। যানজট ভোগান্তিতে পড়া নগরবাসীকে বিকল্প সড়ক ও ডাইভারশন মেনে চলার অনুরোধ করা হচ্ছে।

এর আগে সকাল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক ও শিক্ষার্থীরা তিন দফা দাবিতে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করছিলেন। এই কর্মসূচিতে বাধা দিলে তারা কাকরাইল মোড়ে অবস্থান নেন তারা। তাদের দাবিগুলো হলো- আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন করতে হবে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে।

অন্যদিকে, ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা তাদের ডিগ্রিকে স্নাতক ডিগ্রির সমমান দেওয়ার দাবিতে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। সেখান থেকে তারা শাহবাগ অভিমুখে যাত্রা শুরু করেন। শাহবাগ থানার সামনে পুলিশ ব্যারিকেড দিলেও শিক্ষার্থীরা তা ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নেন। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল, সৃষ্টি হয় তীব্র যানজট। ফলে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত আন্দোলনকারীদের সেখানে অবস্থান করতে দেখা যায়।

এই বিভাগের আরও খবর

ঢাকার সড়ক যেন নদী, অন্তহীন দুর্ভোগে নগরবাসী
ঢাকার সড়ক যেন নদী, অন্তহীন দুর্ভোগে নগরবাসী

ঢাকার সড়ক যেন নদী, অন্তহীন দুর্ভোগে নগরবাসী

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ : ৭২ ঘণ্টার মধ্যে জবাব না দিলে লাইসেন্স বাতিল
আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ : ৭২ ঘণ্টার মধ্যে জবাব না দিলে লাইসেন্স বাতিল

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ : ৭২ ঘণ্টার মধ্যে জবাব না দিলে লাইসেন্স বাতিল

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি
অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

ছেলেরা সুপ্রতিষ্ঠিত, অবহেলায় মারা গেলেন মা
ছেলেরা সুপ্রতিষ্ঠিত, অবহেলায় মারা গেলেন মা

ছেলেরা সুপ্রতিষ্ঠিত, অবহেলায় মারা গেলেন মা

বৃষ্টিতে ছন্নছাড়া রাজধানীর পশুর হাট, ক্রেতার অপেক্ষায় ব্যাপারীরা
বৃষ্টিতে ছন্নছাড়া রাজধানীর পশুর হাট, ক্রেতার অপেক্ষায় ব্যাপারীরা

বৃষ্টিতে ছন্নছাড়া রাজধানীর পশুর হাট, ক্রেতার অপেক্ষায় ব্যাপারীরা

রাজধানীসহ বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি, নিহত ৩
রাজধানীসহ বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি, নিহত ৩

রাজধানীসহ বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি, নিহত ৩

‘ব্যালট বাক্সে হাত দিলে হাতই থাকবে না’
‘ব্যালট বাক্সে হাত দিলে হাতই থাকবে না’

‘ব্যালট বাক্সে হাত দিলে হাতই থাকবে না’

উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহত ৬
উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহত ৬

উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহত ৬

হাদি হত্যার বিচার: যে আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন ছাত্র-জনতা
হাদি হত্যার বিচার: যে আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন ছাত্র-জনতা

হাদি হত্যার বিচার: যে আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন ছাত্র-জনতা

রাজধানীতে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
রাজধানীতে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

রাজধানীতে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

গভীর রাতে রাজধানীতে বাস ও প্রাইভেটকারে আগুন দেওয়ার হিড়িক
গভীর রাতে রাজধানীতে বাস ও প্রাইভেটকারে আগুন দেওয়ার হিড়িক

গভীর রাতে রাজধানীতে বাস ও প্রাইভেটকারে আগুন দেওয়ার হিড়িক

কার্তিকের বৃষ্টিতে ডুবল ঢাকা, জলাবদ্ধতায় যানবাহনে ধীরগতি
কার্তিকের বৃষ্টিতে ডুবল ঢাকা, জলাবদ্ধতায় যানবাহনে ধীরগতি

কার্তিকের বৃষ্টিতে ডুবল ঢাকা, জলাবদ্ধতায় যানবাহনে ধীরগতি