বাংলাখবর

অনেক নাটকীয়তা শেষে বিশ্বকাপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : অবিশ্বাস্য ব্যাটিংয়ে রান রেটের বিশাল ব্যবধান প্রায় ঘুচিয়েই ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। পারল না একটুর জন্য। দ্বিতীয় সেরা দল হিসেবে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিল বাংলাদেশ।

লাহোরে শনিবার থাইল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১৬৭ রানের লক্ষ্য তারা পেরিয়ে যায় ১০.৫ ওভারে।

বাংলাদেশের ম্যাচের পাঁচ ঘণ্টা পর শুরু হয় ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ। টসে জিতে বল বেছে নিতে তাই দ্বিতীয়বার ভাবেনি তারা। বিশ্বকাপে যেতে ১৬৭ রানের লক্ষ্যে ক্যারিবীয়দের জিততে হতো ১০.১ ওভারে। আর স্কোর সমান করে ছক্কা হাঁকালে ১১ ওভারের মধ্যে জিতলেও মিলে যেত সমীকরণ। খুব কাছে গিয়েও পারল না তারা। তাতে স্বস্তির নিঃশ্বাষ ফেলল বাংলাদেশ।

দারুণ ব্যাটিং আর বোলিংয়ে টানা তিন জয়ে বিশ্বকাপের দাবি আগেই জানিয়ে রেখেছিল বাংলাদেশ। শেষ দুই ম্যাচের একটিতে জিতলেই অন্য কোনো হিসাব ছাড়াই মিলত টিকেট। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের পর শনিবার পাকিস্তানের বিপক্ষেও হেরে অপেক্ষা বাড়ে নিগার সুলতানার দলের। অনেক উৎকণ্ঠা শেষে অবসান হলো প্রতীক্ষার।

২৯ বলে ৭০ রান করে ম্যাচসেরা হ্যালি ম্যাথুস যখন ফেরেন হিসাব মেলাতে ৩ ওভারে তখনও দরকার ৬২ রান। শিনেল হেনরির ১৭ বলে ৫ ছক্কায় ৪৮ রানের ঝড়ো ইনিংসের পরও হিসাব মেলেনি ক্যারিবীয় মেয়েদের। ১১তম ওভারের পঞ্চম বলে অধিনায়ক স্টেফানি টেলর ছক্কা মেরে দলকে জেতালেন বটে কিন্তু ততক্ষণে নিশ্চিত হয়ে গেছে নেট রান রেটে বাংলাদেশের এগিয়ে থাকা।

বাংলাদেশের নেট রান রেট +০.৬৩৯, ওয়েস্ট ইন্ডিজ থেমেছে +০.৬২৬ নেট রান রেটে।

এই বিভাগের আরও খবর

শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ
শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ

শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের রাজা জভেরেভ

মেসির গোলে এগিয়েও ন্যাশভিলের কাছে পয়েন্ট হারাল মায়ামি

আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়